আদালতের নির্দেশে সাবেক অধ্যক্ষ ফরহাদ হোসেনের নিয়োগ অবৈধ ঘোষণা করে ২৭শে ফেব্রুয়ারি জ্যেষ্ঠতম শিক্ষক মোহাম্মদ জাকির হোসেনকে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের দায়িত্ব দেওয়ার নির্দেশ দেয় মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর। সরকারের এমন আদেশের পর এডহক কমিটির সভাপতি এক নোটিশের মাধ্যমে ৭ দিনের জন্য স্কুল ছুটি ঘোষণা করে। হঠাৎ এমন সিদ্ধান্তে বিপাকে পড়েন শিক্ষক-শিক্ষার্থীরা।








