ফুটবল

‘ডে পল জাতীয় দলের সবচেয়ে গুরুত্বপূর্ণ খেলোয়াড়দের একজন’

ডে পল জাতীয় দলের গুরুত্বপূর্ণ ফুটবলার, পিঙ্ক জার্সি ধরে ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

ডে পল জাতীয় দলের একজন গুরুত্বপূর্ণ ফুটবলার, পিঙ্ক জার্সি ধরে ছবি, আন্তর্জাতিক ফুটবল ম্যাচের প্রস্তুতি নিচ্ছেন।. Channel i News – চ্যানেল আই নিউজ

অডিও সংবাদএই খবরটি পডকাস্টে শুনুন

আর্জেন্টিনার বিশ্বজয়ী দলের মধ্যমাঠের অন্যতম ভরসা রদ্রিগো ডে পল। লিওনেল মেসির বডিগার্ড হিসেবেও খ্যাতি পেয়েছেন ৩১ বর্ষী তারকা। দল বদলের মৌসুমে স্প্যানিশ ক্লাব ছেড়ে অ্যাটলেটিকো মাদ্রিদ ছেড়ে পাড়ি জমিয়েছেন মেসির ক্লাব ইন্টার মিয়ামিতে। লিগ কাপে অ্যাটলাসের বিপক্ষে ম্যাচ দিয়ে হয়েছে অভিষেকও। এ জয়ের পর মিয়ামির কোচ হাভিয়ের মাশ্চেরানো বলেছেন, সে জাতীয় দলের একজন গুরুত্বপূর্ণ খেলোয়াড়।

বুধবার রাতে লিগ কাপের ম্যাচ দিয়ে মেজর লিগ সকারে অভিষেক হয়েছে ডে পলের। এ ম্যাচে মেসির অ্যাসিস্টে ২-১ গোলের জয় তুলেছে মিয়ামি। ম্যাচের পর ডে পলকে নিয়ে সংবাদ সম্মেলনে কথা বলেছেন মিয়ামির কোচ মাশ্চেরানো। সেখানে তিনি বলেছেন-

‘ডে পল এমন সময়ে আমাদের এখানে এসেছেন যখন তার ক্যারিয়ারের সেরা সময়। সে বিশ্বচ্যাম্পিয়ন, জাতীয় দলের সবচেয়ে গুরুত্বপূর্ণ খেলোয়াড়দের একজন। আমাদের দলের সবচেয়ে গুরুত্বপূর্ণ খেলোয়াড়ের সাথে মাঠে তার ভালো সম্পর্ক রয়েছে।’

‘আমরা যারা মেসির সাথে খেলার সুযোগ পেয়েছি, মেসিকে জানার সুযোগ পেয়েছি, যে খেলোয়াড়দের সাথে তার সম্পর্ক আছে, তাদের সকলকেই এর সদ্ব্যবহার করতে হবে। আমাদের সেই খেলোয়াড়ের সংখ্যা খুবই কম হওয়ায় তার ব্যবহার করতে সচেষ্ট হতে হবে।’

ডে পলের ইন্টার মিয়ামিতে যোগ দেয়া নিয়ে মেসি বলেছিলেন, ‘আচ্ছা, আমরা অনেক দিন ধরেই একে অপরকে চিনি। আমরা একসাথে অনেক ম্যাচ খেলেছি এবং এটা সত্যিই আমাদের দলকে আরও ভালো করে তুলতে সাহায্য করবে।’

ইন্টার মিয়ামি শনিবার লিগ কাপে পরবর্তী ম্যাচে চেজ স্টেডিয়ামে নেকাক্সার বিপক্ষে লড়বে। এরপর পুমাসের বিপক্ষে খেলে ২০২৫ সালের লিগ কাপের লড়াই শেষ করবে দলটি।

বিষয়:আর্জেন্টিনা ইন্টার মিয়ামি এমএলএস ডে পল মাশ্চেরানো মেসি

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…