ফুটবল

ঢাকায় আসছেন বিশ্বকাপজয়ী ডি মারিয়া

মেসি বিশ্বকাপ ট্রফি জয় উদযাপন করছেন, ফুটবল ইতিহাসের অন্যতম সেরা খেলোয়াড়. Channel i News - চ্যানেল আই নিউজ

আর্জেন্টিনা ফুটবল দলের তারকা খেলোয়াড় লিওনেল মেসি বিশ্বকাপ ট্রফি জয় উদযাপন করছেন, আনন্দে ভাসছেন।. Channel i News – চ্যানেল আই নিউজ

গতবছর বাংলাদেশে এসেছিলেন কাতার বিশ্বকাপে আর্জেন্টিনার শিরোপা জয়ের অন্যতম নায়ক গোলপোস্টের প্রহরী এমিলিয়ানো মার্টিনেজ। এবার আলবিসেলেস্তেদের বিশ্বকাপজয়ী আরেক সদস্য অ্যাঙ্গেল ডি মারিয়া আসছেন ঢাকায়। ভারতের ক্রীড়া উদ্যোক্তা শতদ্রু দত্তের উদ্যোগে বাংলাদেশে আসছেন তিনি।

সোমবার কলকাতা থেকে চ্যানেল আই অনলাইনকে ডি মারিয়ার ঢাকায় আসার বিষয়টি জানিয়েছেন শতদ্রু। বলেছেন, ‘আগামী মে মাসের শেষ সপ্তাহ অথবা জুনের প্রথম সপ্তাহে আসার সম্ভাবনা রয়েছে। বাংলাদেশে ডি মারিয়ার দেড়দিনের সফরের পরিকল্পনা রয়েছে।’

এর আগে শতদ্রু দত্তের উদ্যোগে গত ৩ জুলাই কাতার বিশ্বকাপে আর্জেন্টিনার শিরোপা জয়ের অন্যতম নায়ক মার্টিনেজ সংক্ষিপ্ত সফরে বাংলাদেশে এসেছিলেন। গত ১৮ অক্টোবর ব্রাজিলের কিংবদন্তি ফুটবলার রোনালদিনহোকেও ঢাকায় এনেছিলেন শতদ্রু।

বিষয়:আর্জেন্টিনা ডি মারিয়া শতদ্রু

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…