স্পিডবোট ও ঘোড়ার গাড়িতে চড়ে কম্বল পৌঁছে দিলেন ডিসি
ডিসি স্পিডবোট ও ঘোড়ার গাড়িতে করে কম্বল বিতরণ কার্যক্রমের ছবি।. Channel i News – চ্যানেল আই নিউজ
ভিডিও প্রতিবেদনের বিস্তারিত তথ্য ও প্রাসঙ্গিক বর্ণনা নিচে পড়ুন।
পাবনায় পদ্মার দুর্গম চর সদিরাজপুর। জেলা শহর থেকে প্রায় বিচ্ছিন্ন একটি এলাকা। চরাাঞ্চলের মানুষের জন্য বিশুদ্ধ খাবার পানি নাই, বিদ্যুৎ নাই, চরে বেড়ে ওঠা শিশুদের জন্য নেই কোন বিদ্যালয়। চরবাসীদের যাতায়াতের জন্য কোন রাস্তাও নাই। এমনি এক দুর্গম চরে শীতে কষ্ট পাচ্ছে মানুষ। এসব শীতার্ত মানুষের কাছে নিজ হাতে কম্বল পৌঁছে দিলেন জেলা প্রশাসক বিশ্বাস রাসেল হোসেন।
পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…






