অপরাধ

পুকুরে ফেলা ৩ মোবাইল ফোন উদ্ধারে গ্যাস বাবুকে নিয়ে ঝিনাইদহে ডিবি

ঝিনাইদহে গ্যাস বাবুকে নিয়ে ডিবির অভিযান, মোবাইল ফোন উদ্ধার. Channel i News - চ্যানেল আই নিউজ

ঝিনাইদহে ডিবি পুলিশ গ্যাস বাবুকে নিয়ে মোবাইল ফোন উদ্ধার করে।. Channel i News – চ্যানেল আই নিউজ

অডিও সংবাদএই খবরটি পডকাস্টে শুনুন

ঝিনাইদহ-৪ আসনের সংসদ সদস্য আনোয়ারুল আজিম আনার হত্যার মামলার গুরুত্বপুর্ণ আলামত উদ্ধারে আওয়ামী লীগ নেতা কাজী কামার আহমেদ ওরফে গ্যাস বাবুকে সঙ্গে নিয়ে তার তিনটি মোবাইল উদ্ধারে ঝিনাইদহে গেছে গোয়েন্দা পুলিশ (ডিবি)।

গ্রেপ্তারের কয়েকঘন্টা আগে ৩টি মোবাইল ফোন হারিয়ে গেছে দাবি করে থানায় জিডি করে গ্যাস বাবু। পরে রিমান্ডে জিজ্ঞাসাবাদে বাবু জানায়, একজনের পরামর্শে সে ওই তিনটি ফোন পুকুরে ফেলে দিয়েছে। বাবুর দেখিয়ে দেয়া পুকুরেই তল্লাশি করছে ডিবি।

এমপি আনারের মামলার তদন্তকারী গোয়েন্দা কর্মকর্তারা বলছেন, বাবুর ওই ৩টি টেলিফোনের মেমোরিতে থাকা গুরুত্বপুর্ণ তথ্য উপাত্ত মামলার মোড় ঘুরিয়ে দিতে পারে। একারনেই ফোন তিনটি উদ্ধারে খুবই গুরুত্ব দিচ্ছেন তদন্তকারীরা।

বিষয়:এমপি আনার হত্যা ঝিনাইদহ ডিবি

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…