চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

রাবিতে দিনব্যাপী ‘ডাটা জার্নালিজম’ শীর্ষক কর্মশালা

সাজিদ হোসেন সাজিদ হোসেন
১১:৩৩ অপরাহ্ণ ১৮, মে ২০২৩
শিক্ষা
A A
রাবিতে দিনব্যাপী ডাটা জার্নালিজম কর্মশালা অনুষ্ঠিত. Channel i News - চ্যানেল আই নিউজ

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের শিক্ষার্থীদের দিনব্যাপি ‘ডাটা জার্নালিজম’ শীর্ষক এক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।  বৃহস্পতিবার (১৮ মে) সকাল ৯টা থেকে শুরু হয়ে বিকেল ৪টা পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের ডীনস কমপ্লেক্স ভবনের কনফারেন্স কক্ষে এ কর্মশালা অনুষ্ঠিত হয়।

ট্রান্সপারেসি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি) ও বিভাগটি যৌথভাবে এই কর্মশালার আয়োজন করে। কর্মশালায় ডাটা জার্নালিজমের ধারণা, ডাটা জার্নালিজমের মৌলিক বিষয়, ডাটা জার্নালিজমের সোর্স, ডেটা বিশ্লেষণ এবং ভিজ্যুয়ালাইজেশনের জন্য এক্সেল সম্পর্কে আলোচনা ও প্রশিক্ষণ দেওয়া হয়। কর্মশালায় অর্ধশতাধিক শিক্ষার্থী অংশগ্রহণ করে।

কর্মশালা শেষে শিক্ষার্থীদের মাঝে সনদ বিতরণ করেন বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের চেয়ারম্যান মুসতাক আহমেদ ও টিআইবি’র নির্বাহী পরিচালক ড. ইফখারুজ্জামান।

Banglabid

এসময় টিআইবি’র নির্বাহী পরিচালক ড. ইফখারুজ্জামান বলেন, ডাটা জার্নালিজম বাংলাদেশের জন্য নতুন একটি বিষয়। এক্ষেত্রে  অন্যান্য দেশ থেকে আমরা অনেক পিছিয়ে আছি৷ ডাটা জার্নালিজমকে সাংবাদিকতার পেশা হিসেবে নিলে সরাসরি কাজে লাগবে। অনুসন্ধানী সাংবাদিকতায় সাংবাদিকদের কাজকে আরও সহজ করে দিতে ডাটা জার্নালিজম সহায়ক ভূমিকা রাখবে। বস্তুনিষ্ঠ সাংবাদিকতা করার ক্ষেত্রে অন্যতম বাধা ডিজিটাল আইন। তিনি এই কালো আইনের অপপ্রয়োগ বন্ধ করতে কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করেন। এছাড়া শিক্ষার্থীদের জন্য এমন সুযোগ ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে তিনি জানান।

টিআইবি কে ধন্যবাদ জানিয়ে গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের সভাপতি অধ্যাপক মুশতাক আহমেদ বলেন, এই কর্মশালার প্রস্তাব পাওয়ার পর আমি বিষয়টি নিয়ে একাডেমিক কাউন্সিলে আলোচনা করেছি। দারুণ ব্যাপার যে, আমরা এই সুযোগটা নিতে পেরেছি। ডাটা জার্নালিজম সত্যিকার অর্থেই ভবিষ্যতে সাংবাদিকতায় সুদৃঢ় প্রভাব ফেলবে। টিআইবির সহযোগিতা পেলে দ্রুতই এই কোর্স একাডেমিকভাবে চালু করা হবে বলে জানান তিনি।

কর্মশালায় উপস্থিত ছিলেন বন্ধুসভা জাতীয় পরিচালনা পর্ষদের সাধারণ সম্পাদক ও সময় টেলিভিশনের জ্যেষ্ঠ সংবাদ উপস্থাপক জাফর সাদিক, ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি)’র পরিচালক ও বিবিসি নিউজের সাবেক সাংবাদিক শেখ মনজুর-ই-আলম, টিআইবি’র কো-অর্ডিনেটর ও মাছরাঙা টেলিভিশনের ভিজিটিং বিজনেস এডিটর মোহাম্মদ তৌহিদুল ইসলাম, টিআইবির অ্যাসিস্ট্যান্ট কোঅর্ডিনেটর শামসুদ্দোহা সাফায়েত ও রফিকুল ইসলাম।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ডাটা জার্নালিজম
শেয়ারTweetPin

সর্বশেষ

দিল্লি হাইকোর্ট বোমা হামলার হুমকি, স্বাধীনতা দিবস ঘিরে কড়া নিরাপত্তা

আগস্ট ১৪, ২০২৬
বাংলাদেশের নেত্রী চিত্র, গৃহবধূ থেকে রাষ্ট্রনায়ক. Channel i News - চ্যানেল আই নিউজ

খালেদা জিয়ার জন্মদিনে বিএনপির কর্মসূচিতে যেসব আয়োজন থাকছে

আগস্ট ১৪, ২০২৬
প্রেসিডেন্টের জন্য মহিলা নেত্রীর পোর্ট্রেট, কালো-সাদা ছবি।. Channel i News - চ্যানেল আই নিউজ

খালেদা জিয়ার জন্মবার্ষিকীতে কড়াইলে দোয়া, উপস্থিত থাকবেন প্রধানমন্ত্রী

আগস্ট ১৪, ২০২৬
বাংলাদেশ পুলিশের লোগো, দেশের আইনশৃঙ্খলা রক্ষাকারী সংস্থা. Channel i News - চ্যানেল আই নিউজ

রাজধানীতে কড়া নিরাপত্তা: ডিএমপির ৯ স্তরের নিরাপত্তা বলয়ে যা থাকছে

আগস্ট ১৪, ২০২৬

জাতীয়তাবাদী ছাত্রদলের নতুন কমিটি, কারা আসছেন নেতৃত্বে?

আগস্ট ১৪, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT