বাংলাদেশ

ডাটা জার্নালিজম বিষয়ে ডি ডব্লিউ একাডেমি ও চ্যানেল আইয়ের যৌথ উদ্যোগে কর্মশালা

ডাটা জার্নালিজম বিষয়ে ডি ডব্লিউ একাডেমি ও চ্যানেল আইয়ের যৌথ উদ্যোগে কর্মশালা

বিভিন্ন পরিসংখ্যান বা জরিপ থেকে প্রাপ্ত তথ্য ও অনেক সময় সংবাদের গল্পকে ভিন্নমাত্রা দিতে পারে। তথ্যপ্রযুক্তির উন্নতির সাথে সাথে গুরুত্ব বাড়ছে ডাটা জার্নালিজম বা তথ্য সাংবাদিকতার।

নিউজরুমে তথ্য প্রাপ্তি, বাছাই এবং প্রক্রিয়াকরণের নানা দিক নিয়ে চ্যানেল আইয়ে অনুষ্ঠিত হয়েছে ছয় দিনের কর্মশালা।

আন্তর্জাতিক গণমাধ্যম ডয়েচে ভেলের সহযোগী প্রতিষ্ঠান ডি ডব্লিউ একাডেমি এবং চ্যানেল আইয়ের যৌথ উদ্যোগে এ ওয়ার্কশপটি অনুষ্ঠিত হয়।

কর্মশালায় অংশ নেন ৯ জন সংবাদ কর্মী। প্রশিক্ষক হিসেবে ছিলেন জার্মান প্রতিষ্ঠান এলগরিদম ওয়াচের সহ প্রতিষ্ঠাতা লরেন্স মেতজেট ও ক্রিস্টোফার মুলার।

প্রশিক্ষণ শেষে অংশগ্রহণকারীদের হাতে সনদপত্র তুলে দেন চ্যানেল আইয়ের পরিচালক ও বার্তা প্রধান শাইখ সিরাজ। উপস্থিত ছিলেন প্রধান বার্তা সম্পাদক জাহিদ নেওয়াজ খান।

বিস্তারিত দেখুন ভিডিওতে:

বিষয়:ডাটা জার্নালিজম

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…