চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

শুরু হচ্ছে দারাজ ফিউচার লিডারস প্রোগ্রাম ২০২৫

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
২:০৫ অপরাহ্ণ ১৬, এপ্রিল ২০২৫
কর্পোরেট নিউজ
A A
দারাজ ফিউচার লিডারস প্রোগ্রাম ২০২৫ এর লোগো, প্রযুক্তি ও ভবিষ্যৎ নেতৃত্বের প্রতীক. Channel i News - চ্যানেল আই নিউজ

দক্ষিণ এশিয়ার সম্ভাবনাময় যুব প্রজন্মের নেতৃত্বগুণ বিকাশের লক্ষ্যে দারাজ গ্রুপ ‘দারাজ ফিউচার লিডারস প্রোগ্রাম ২০২৫’ শুরু করার ঘোষণা দিয়েছে।

বাংলাদেশ, পাকিস্তান, শ্রীলঙ্কা এবং নেপালজুড়ে পরিচালিত এই ম্যানেজমেন্ট ট্রেইনি প্রোগ্রামটি উচ্চ-মেধাসম্পন্ন ও কর্মঠ যুব প্রজন্মের দক্ষতা ও অভিজ্ঞতা বাড়াতে একটি বাস্তবমুখী প্ল্যাটফর্ম হিসেবে কাজ করবে।

১৫ মাসব্যাপী এই ঘূর্ণায়মান প্রশিক্ষণ কার্যক্রম শুরু হবে জুলাই ২০২৫ থেকে। নির্বাচিত অংশগ্রহণকারীরা দারাজের বিভিন্ন গুরুত্বপূর্ণ বিভাগে কাজের অভিজ্ঞতা অর্জনের সুযোগ পাবেন। দেশের পাশাপাশি আন্তর্জাতিক পর্যায়ের অভিজ্ঞ পেশাদারদের সঙ্গে কাজ করে তারা পরিচালনা, কৌশল এবং উদ্ভাবনের বাস্তব চর্চার মধ্য দিয়ে নেতৃত্বগুণ ও সমস্যা সমাধানের দক্ষতা অর্জন করতে পারবেন।

Banglabid

প্রোগ্রামটিতে আবেদনের জন্য যেসব প্রার্থী গত এক বছরের মধ্যে স্নাতক সম্পন্ন করেছেন এবং একাডেমিকভাবে মেধাবী, বিশ্লেষণী দক্ষ, দলগতভাবে কাজ করতে সক্ষম এবং যোগাযোগে পারদর্শী, তারাই উপযুক্ত হিসেবে বিবেচিত হবেন। আবেদন প্রক্রিয়া শুরু হবে ২১ এপ্রিল থেকে এবং চলবে টানা ১৪ দিন। আগ্রহীরা আবেদন করতে পারবেন দারাজ গ্রুপের ক্যারিয়ার পেজ থেকে।

বিভিন্ন ধাপের বাছাই প্রক্রিয়ার মাধ্যমে দেশের শীর্ষস্থানীয় বিশ্ববিদ্যালয় থেকে যোগ্য প্রার্থীদের নির্বাচন করা হবে। নির্বাচিতরা পাবেন নেতৃত্ব বিকাশে বিশেষায়িত প্রশিক্ষণ, মেন্টরশিপ এবং বাস্তবভিত্তিক প্রকল্পে কাজের অভিজ্ঞতা।

প্রোগ্রাম সফলভাবে সম্পন্ন করার পর অংশগ্রহণকারীরা দারাজের বিভিন্ন বিভাগে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালনের সুযোগ পাবেন, যা তাদের দীর্ঘমেয়াদী ক্যারিয়ার গঠনে সহায়ক হবে।

Reneta

দারাজ বাংলাদেশের এক সাবেক ডিএফএলপি অংশগ্রহণকারী আফিয়া তাহসিন বলেন, “দারাজ ফিউচার লিডারস প্রোগ্রাম আমার ক্যারিয়ারে বড় ধরণের পরিবর্তন এনেছিল। প্রকৃত কাজের অভিজ্ঞতা, মেধাবী সহকর্মীদের সঙ্গে কাজ এবং বিভিন্ন বিভাগে ঘুরে শিখতে পারার সুযোগ আমাকে আত্মবিশ্বাসী করেছে ও নেতৃত্ব বিকাশে সহায়তা করেছে।”

দক্ষ ও উদ্ভাবনী নেতৃত্ব তৈরির লক্ষ্যেই দক্ষিণ এশিয়ায় যুব প্রজন্মের দক্ষতা উন্নয়নে ধারাবাহিকভাবে কাজ করছে দারাজ। ভবিষ্যৎ প্রজন্মকে প্রস্তুত করার মাধ্যমে প্রতিষ্ঠানটি শুধু ব্যবসার পরিধি নয়, বরং পুরো অঞ্চলের ডিজিটাল অর্থনীতিকে আরও এগিয়ে নিতে প্রতিশ্রুতিবদ্ধ।

দারাজ ফিউচার লিডারস প্রোগ্রাম ২০২৫ সম্পর্কে বিস্তারিত জানতে ভিজিট করুন দারাজ গ্রুপের ক্যারিয়ার পেজে https://careers.daraz.com/।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: দারাজফিউচার লিডারস প্রোগ্রাম ২০২৫
শেয়ারTweetPin

সর্বশেষ

চার আর্থিক প্রতিষ্ঠান অকার্যকর ঘোষণা

আগস্ট ৯, ২০২৬

বাছাইপর্ব পার হতে পারবে বাংলাদেশ? যা বললেন কোচ

আগস্ট ৯, ২০২৬
ছবি: সংগৃহীত

হেফাজত আমিরকে যা বললেন প্রধানমন্ত্রী

আগস্ট ৯, ২০২৬

জার্মানিতে আধুনিক সুবিধার প্রশিক্ষণ, আরও যা সুখবর দিলেন প্রিন্স

আগস্ট ৯, ২০২৬

শাপলা চত্বরের গণহত্যার স্মৃতি সংরক্ষণে ভাস্কর্যের মুখাবয়ব বাদ দেওয়ার আহ্বান মামুনুল হকের

আগস্ট ৯, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT