চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

কারাগার থেকে পালিয়ে রাইফেল চুরি করল খুনি

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৫:০২ অপরাহ্ণ ১৩, সেপ্টেম্বর ২০২৩
আন্তর্জাতিক, আন্তর্জাতিক সেমি লিড নিউজ
A A

যুক্তরাষ্ট্রের পেনসিলভানিয়ায় কারাগার থেকে প্রায় দুই সপ্তাহ আগে ব্রাজিলিয়ান বংশোদ্ভুত মার্কিনি দানেলো ক্যাভেলকেন্ত পালিয়েছেন। এবার তিনি স্থানীয় এক বাড়ি থেকে একটি রাইফেল চুরি করেছেন বলে জানিয়েছে পুলিশ। তার গতিবিধি লক্ষ্য রাখছে স্থানীয় প্রশাসন, যদিও এখনো তাকে গ্রেপ্তার করা যায়নি।

বুধাবার ১৩ সেপ্টেম্বর ভারতীয় সংবাদ মাধ্যম এনডিটিভির এক প্রতিবেদনে বলা হয়, কারাগার থেকে পালিয়ে রাইফেল চুরির ঘটনায় বেশ সতর্ক অবস্থানে স্থানীয় প্রশাসন।

প্রতিবেদনে বলা হয়, দানেলোর গতিবিধি নিয়ে তথ্য আছে আইনশৃঙ্খলা বাহিনীর কাছে। অন্তত ছয় বার বিভিন্ন স্থানে তার অবস্থান শনাক্ত করেছে পুলিশ। মঙ্গলবার স্থানীয় এক বাড়ি থেকে তিনি রাইফেল চুরি করেছে। যেটা আমাদের আরও বেশি সতর্ক করছে।

ফিলাডেলফিয়ার নিকটে একটি স্থানীয় স্কুল ও বোটানিক্যাল গার্ডনের কাছে তার গতিবিধি লক্ষ্য করে সেগুলো আপাতত বন্ধ করে রাখা হয়েছে। স্থানীয়দের ঘরের দরজা বন্ধ রাখারও আহ্বান জানিয়েছে পুলিশ। তাকে খুঁজে পেতে সর্বোচ্চ চেষ্টা করা হচ্ছে বলেও পুলিশের পক্ষ থেকে জানানো হয়।

কর্তৃপক্ষ পেনসিলভানিয়ার বাকটাউনের আশপাশে জঙ্গলযুক্ত গ্রামীণ এলাকার রাস্তাগুলোও অবরোধ করেন। এছাড়াও সেখানে সোয়াট পুলিশ এবং সাঁজোয়া যানও মোতায়েন করা হয়েছে বলে পুলিশের পক্ষ থেকে জানানো হয়।

গত বৃহস্পতিবার ৩১ আগস্ট চেস্টার কাউন্টি কারাগার থেকে পালান দানেলো ক্যাভেলকেন্ত নামের এই আসামি। তিনি ব্রাজিলীয় বংশোদ্ভুত মার্কিনি। সিসিটিভি ফুটেজে ধরা পড়ে তার দেয়াল বেয়ে ওঠার দৃশ্য। মুহূর্তেই অদৃশ্য হয়ে যান দানেলো।

Reneta

কর্তৃপক্ষ জানায়, পালানোর পর নিজের চেহারা বদলে ফেলেছে যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্ত ওই আসামি। চুল-দাঁড়ি কেটে জামা-কাপড় পাল্টে নিয়েছে ভিন্ন চেহারা। সিসিটিভি ফুটেজে দেখা গেছে, শহরের বিভিন্ন জায়গায় একাধিকবার ঘুরছেন তিনি।

অন্যদিকে, কারা কর্তৃপক্ষের তদন্তে বেরিয়ে এসেছে আসামি আগেই পালানোর সকল ব্যবস্থা করে রেখেছিল। ধারণা করা হচ্ছে, প্রাথমিকভাবে দানেলো কারাগার থেকে পালিয়ে ৩ কিলোমিটার দূরের এক বনাঞ্চলে আত্মগোপন করেন। এর আগে, নিজের সাবেক প্রেমিকাকে দুই সন্তানের সামনে হত্যা করার দায়ে তাকে আজীবন কারাদণ্ড দিয়েছে আদালত।

Channel-i-Tv-Live-Motiom

শেয়ারTweetPin
পূর্ববর্তী

সাকিব-শান্তর উন্নতি, অবনতি তামিম-লিটনের

পরবর্তী

মরক্কোতে ভূমিকম্প: গ্রামবাসীদের বাঁচিয়ে দিলো বিয়ের অনুষ্ঠান

পরবর্তী

মরক্কোতে ভূমিকম্প: গ্রামবাসীদের বাঁচিয়ে দিলো বিয়ের অনুষ্ঠান

আন্তর্জাতিক র‍্যাংকিংয়ে ৩৬৭ ধাপ এগিয়েছে কুমিল্লা বিশ্ববিদ্যালয়

সর্বশেষ

‘আন্দোলন করে সরকারকে সিদ্ধান্ত নিতে বাধ্য করা যাবে না’

জুলাই ২০, ২০২৬

‘ইসলামাবাদ সমঝোতা স্মারক’ স্থগিত করল ইরান

জুলাই ২০, ২০২৬
ছবি: সংগৃহীত

চকরিয়া-সুন্দরবনের সংরক্ষিত ও রক্ষিত বনভূমি রক্ষা ও পুনরুদ্ধারে হাইকোর্টের রুল

জুলাই ২০, ২০২৬

যা যা সঙ্গী করে ২০২৬ বিশ্বকাপকে বিদায় জানালেন মেসি

জুলাই ২০, ২০২৬

ইয়ামালকে নিয়ে মুগ্ধ কার্তিক যা বললেন

জুলাই ২০, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT