চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি

No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

গ্র্যামিতে ইতিহাস গড়লেন দালাই লামা

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১০:৫৯ পূর্বাহ্ন ০২, ফেব্রুয়ারি ২০২৬
বিনোদন
A A

আধ্যাত্মিকতা ও সংগীতের মেলবন্ধনে ব্যতিক্রমী এক ইতিহাস গড়লেন তিব্বতি আধ্যাত্মিক নেতা দালাই লামা। সদ্য অনুষ্ঠিত ৬৮তম গ্র্যামি অ্যাওয়ার্ডসে প্রথমবারের মতো জিতে নিলেন গ্র্যামি অ্যাওয়ার্ড!

‘বেস্ট অডিওবুক, ন্যারেশন অ্যান্ড স্টোরিটেলিং রেকর্ডিং’ বিভাগে এই সম্মান অর্জন করেন দালাই লামা- যা গ্র্যামির মঞ্চে এক ব্যতিক্রমী ও তাৎপর্যপূর্ণ মুহূর্ত হিসেবে বিবেচিত হচ্ছে।

বাংলাদেশ সময় সোমবার ভোরে গ্র্যামি বিজয়ীদের নাম ঘোষণা করা হয়। এখানে গ্র্যামির প্রি-টেলিকাস্ট অনুষ্ঠানে দালাই লামার পুরস্কার অর্জনের ঘোষণায় শুরুতেই এনে দেয় এক গভীর, ভাবনাময় আবহ। আধ্যাত্মিক দর্শন ও মানবিক বোধ যে বৈশ্বিক সংস্কৃতির মূলধারায় জায়গা করে নিচ্ছে, এই অর্জন তারই প্রতিফলন বলে মনে করছেন সংগীত সংশ্লিষ্টরা।

দালাই লামা গ্র্যামি জিতেছেন তাঁর স্পোকেন-ওয়ার্ড অ্যালবাম ‘মেডিটেশনস: দ্য রিফ্লেকশনস অব হিজ হোলিনেস দ্য দালাই লামা’–এর জন্য। এতে ধ্যান, করুণা, আত্মিক প্রশান্তি ও মানবিক সহমর্মিতার দর্শন তুলে ধরা হয়েছে। দালাই লামার বয়ানের সঙ্গে যুক্ত হয়েছে হিন্দুস্তানি শাস্ত্রীয় সংগীত থেকে অনুপ্রাণিত সুর।

এই বিভাগে তাঁর প্রতিদ্বন্দ্বী ছিলেন গ্র্যামি অ্যাওয়ার্ডসের সঞ্চালক ট্রেভর নোয়া এবং যুক্তরাষ্ট্রের সুপ্রিম কোর্টের বিচারপতি কেতানজি ব্রাউন জ্যাকসনের মতো আলোচিত ব্যক্তিত্বরা।

গ্র্যামির মঞ্চে দালাই লামার অনুপস্থিতিতে তাঁর পক্ষে পুরস্কার গ্রহণ করেন গায়ক ও সুরকার রুফাস ওয়েইনরাইট। মঞ্চে বক্তব্য দিতে গিয়ে তিনি বলেন, এই প্রকল্পটি কোনো পারফরম্যান্স নয়, বরং দালাই লামার দীর্ঘদিনের আধ্যাত্মিক চর্চা ও মানবিক দর্শনের প্রতিফলন।

Reneta

এদিকে সংগীত সমালোচকরা বলছেন, ধ্যান, বয়ান ও আধ্যাত্মিক গল্পকথা যে এখন বৈশ্বিক শিল্পমাধ্যমে মূলধারার সংগীতের পাশাপাশি জায়গা করে নিচ্ছে দালাই লামার এই স্বীকৃতি তারই ইঙ্গিত দেয়। আউটলুক

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: আধ্যাত্মিকগ্র্যামিতিব্বতদালাই লামাপুরস্কারসংগীত
শেয়ারTweetPin

সর্বশেষ

রোববার ইস্টার সানডে

মার্চ ৩১, ২০২৬
ছবি: সংগৃহীত

শিকাগোতে আন্তর্জাতিক প্রতিযোগিতায় বুয়েট টিমের সাফল্য

মার্চ ৩১, ২০২৬

সিঙ্গাপুরে হেরে এশিয়ান কাপ বাছাই শেষ করল বাংলাদেশ

মার্চ ৩১, ২০২৬

পর্দায় ‘চিত্রা‘র রাজত্ব, অভিভূত সাবিলা

মার্চ ৩১, ২০২৬

বল দখলে আধিপত্য রেখেও প্রথমার্ধে পিছিয়ে বাংলাদেশ

মার্চ ৩১, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT