চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

দাদা সাহেব ফালকে পুরস্কার জিতলেন রণবীর-আলিয়া, নজর কাড়লেন রেড কার্পেটে

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৪:১১ অপরাহ্ণ ২১, ফেব্রুয়ারি ২০২৩
বিনোদন
A A

সোমবার (২০ ফেব্রুয়ারি) রাতে মুম্বাইয়ে অনুষ্ঠিত হয়েছে ‘দাদা সাহেব ফালকে আন্তর্জাতিক ফিল্ম ফেস্টিভ্যাল ২০২৩’। এবারের আসরে ‘গাঙ্গুবাই কাথিয়াওয়াড়ি’র জন্য সেরা অভিনেত্রীর পুরস্কার জিতে নিয়েছেন আলিয়া ভাট এবং অন্যদিকে ‘ব্রহ্মাস্ত্র’র জন্য সেরা অভিনেতার পুরস্কার নেন রণবীর কাপুর।

স্বামী রণবীর কাপুরের পক্ষ থেকে আলিয়া নিজেই এই পুরস্কার গ্রহণ করেন অনুষ্ঠানে। এছাড়াও সেরা চলচ্চিত্রের পুরস্কার জিতে নিয়েছে ‘দ্য কাশ্মীর ফাইলস’ ছবিটি। একই সঙ্গে প্রবীণ অভিনেত্রী রেখাকে ‘চলচ্চিত্র শিল্পে অসামান্য অবদানের’ জন্য দেওয়া হয়েছে বিশেষ সম্মাননা।

এদিন লাল গালিচায় রূপের ঝলক উপচে পড়ছিল বলিউড তারকাদের। অনুপম খের, বরুণ ধাওয়ান, তেজস্বী প্রকাশ, দুলকার সালমান, শ্রিয়া শরণ, ঋষভ শেঠি থেকে ইন্ডাস্ট্রির একগুচ্ছ নামী দামী তারকা হাজির ছিলেন পুরস্কার বিতরণী অনুষ্ঠানে। তবে রেড কার্পেটে নজর কেড়েছেন আলিয়া ভাট এবং প্রবীণ অভিনেত্রী রেখা।

এদিন দুজনেই অনুষ্ঠানে শাড়ি পরে ধরা দেন। আলিয়া বেছে নিয়েছিলেন সাদা নেটের এমব্রয়ডারি করা শাড়ি। অন্যদিকে রেখাকে বেইজ এবং সোনালি শেডের সিল্ক শাড়িতে বরাবরের মতো সুন্দরী দেখাচ্ছিল। দুই ডিভা রেড কার্পেটে পাপারাজ্জিদের জন্য পোজ দিয়েছেন, যা রীতিমত ভাইরাল এখন।

অনুষ্ঠানে অভিনেতা ও চলচ্চিত্র নির্মাতা ঋষভ শেঠি তার কন্নড় সিনেমা ‘কানতারা’র জন্য ‘সবচেয়ে প্রতিশ্রুতিশীল অভিনেতা’র পুরস্কারে ভূষিত হয়েছেন। বরুণ ধাওয়ান তার ‘ভেড়িয়া’ চলচ্চিত্রের জন্য সমালোচকদের নির্বাচনে ‘সেরা অভিনেতা’র পুরস্কার জিতেছেন। টেলিভিশন বিভাগে, রূপালী গাঙুলি অভিনীত অনুপমা জিতেছে ‘টেলিভিশন সিরিজ অব দ্য ইয়ার’ পুরস্কার।

এক নজরে দেখে নিন পুরস্কার জয়ীদের তালিকা:

Reneta

সেরা চলচ্চিত্র: কাশ্মীর ফাইলস
সেরা পরিচালক: আর বাল্কি (চুপ: রিভেঞ্জ অব দ্য আর্টিস্ট)
সেরা অভিনেতা: রণবীর কাপুর (ব্রহ্মাস্ত্র: পার্ট ১)
সেরা অভিনেত্রী: আলিয়া ভাট (গাঙ্গুবাই কাথিয়াওয়াড়ি)
মোস্ট প্রমিসিং অ্যাক্টর: ঋষভ শেঠী (কানতারা)
পার্শ্ব চরিত্রে সেরা অভিনেতা: মনীশ পাল (যুগ যুগ জিয়ো)
চলচ্চিত্র শিল্পে অসামান্য অবদান: রেখা
সেরা ওয়েব সিরিজ: রুদ্র- দ্য এজ অব ডার্কনেস
সমালোচকদের মতে সেরা অভিনেতা: বরুণ ধাওয়ান (ভেড়িয়া)
বছরের সেরা চলচ্চিত্র: ট্রিপল আর
বছরের সেরা টেলিভিশন সিরিজ: অনুপমা
বছরের সবচেয়ে ভার্সেটাইল অভিনেতা: অনুপম খের (কাশ্মীর ফাইলস)
টেলিভিশন সিরিজে সেরা অভিনেতা: জাইন ইমাম (ফানা- ইশক মে মারজাওয়া)
টেলিভিশন সিরিজের সেরা অভিনেত্রী: তেজস্বী প্রকাশ (নাগিন)
সেরা পুরুষ গায়ক: সচিত ট্যান্ডন (মাইয়া মাইনু)
সেরা মহিলা গায়িকা: নীতি মোহন (মেরি জান)
সেরা চিত্রগ্রাহক: পিএস বিনোদ (বিক্রম ভেদা)
সংগীত শিল্পে অসামান্য অবদান: হরিহরন

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: আলিয়া ভাটদাদা সাহেব ফালকেরণবীর কাপুর
শেয়ারTweetPin

সর্বশেষ

বিমানবন্দরে সবার জন্য একই নিরাপত্তা প্রোটোকল

আগস্ট ৭, ২০২৬

শীর্ষ মাদক কারবারিদের তালিকা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

আগস্ট ৭, ২০২৬
ছবি: সংগৃহীত।

হাম: মৃত্যু-আক্রান্তে যেভাবে শীর্ষস্থানে বাংলাদেশ

আগস্ট ৭, ২০২৬

রাজধানীতে বৃষ্টি কমার সম্ভাবনা, সাত অঞ্চলে ঝড়ো হাওয়াসহ বৃষ্টির সতর্কতা

আগস্ট ৭, ২০২৬
ড্যাবের ৩১তম প্রতিষ্ঠাবার্ষিকীতে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও বেগম খালেদা জিয়ার সমাধিতে শ্রদ্ধা

ড্যাবের ৩১তম প্রতিষ্ঠাবার্ষিকীতে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও বেগম খালেদা জিয়ার সমাধিতে শ্রদ্ধা

আগস্ট ৭, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT