চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘৬৪ জেলায় মামলা হচ্ছে’, নিপুণকে সতর্ক করলেন ডিএ তায়েব

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৭:৩৬ অপরাহ্ণ ২২, মে ২০২৪
বিনোদন
A A
ডিএ তায়েব সাংবাদিকদের প্রশ্নের উত্তর দিচ্ছেন, অন্যান্য ব্যক্তি পাশে আছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

গেল মাসে অনুষ্ঠিত শিল্পী সমিতির নির্বাচন নিয়ে শিল্পীদের মধ্যে চলছে পাল্টাপাল্টি অভিযোগ। বিশেষ করে সাধারণ সম্পাদক পদটি নিয়ে হাইকোর্টে নিপুণের রিটের পর প্রতিদিনই এ নিয়ে কথা হচ্ছে। যদিও নতুন কমিটিকে ফুল দিয়ে বরণ করে নিয়েছিলেন নিপুণ।

প্রায় মাস খানেক পর কেন তিনি বিষয়টি নিয়ে আদালতে গেলেন, এ নিয়েও প্রশ্ন তুলছেন সোহেল রানার মতো সিনিয়র চলচ্চিত্র ব্যক্তিত্বরাও। চলতি সপ্তাহেই এ নিয়ে নিপুণের সদস্য পদ স্থগিতের সম্ভাবনার কথা গণমাধ্যমে বলেছিলেন সমিতির নতুন কমিটির সহ-সভাপতি ডিএ তায়েব। বিষয়টি ভালো ভাবে নেননি নিপুণ। পাল্টা তায়েবের শিল্পী সমিতির সদস্য হওয়ার যোগ্যতা নিয়ে প্রশ্ন তুলেছেন নিপুণ।

বর্তমানে দেশের বাইরে আছেন চিত্রনায়িকা নিপুণ। দেশে ফিরে ডিএ তায়েবের বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণের কথাও বিভিন্ন মিডিয়ার কাছে বলেছেন তিনি। সে বিষয়টি নিয়ে বুধবার (২২ মে) সন্ধ্যায় এফডিসিতে উপস্থিত সাংবাদিকরা ডিএ তায়েবকে জিজ্ঞেস করতেই তিনি নিপুণের বিরুদ্ধে পাল্টা অভিযোগের কথা বলেন।

প্রশ্নকর্তার উদ্দেশে ডিএ তায়েব এসময় বলেন,“নিপুণকে সাবধান করে দেন, তার নামে ৬৪ জেলায় মামলা হচ্ছে। আমরা ফ্যানরা তার নামে মানহানির মামলা করতে প্রস্তুত। আমি মত দেয়ার সাথে সাথে মামলা করে দিবে। আমি মত না দিলেও তারা মামলা করে দিবে।”

ফ্যানরা কেন মামলা করতে চান? এ বিষয়ে তায়েব বলেন, “কারণ নিপুণ আমার মানহানি করেছেন। যারা আমার ভক্ত, এবং আমার সংগঠন করেন, আমাকে নিয়ে বিভিন্ন পোস্ট করে; তারা নিজ নিজ এলাকায় মানহানির পর্যায়ে গেছে। তারা তাদের মানহানির কারণেই মামলা করবে। ৫০১ ধারায় সেই মামলা করা হবে। ক্লিয়ার?”

চলচ্চিত্রের সাম্প্রতিক সংকট নিয়ে বুধবার বিকেলে মতবিনিময় সভায় বসে চলচ্চিত্রের ১৯ সংগঠনের সদস্যরা। সভায় বিভিন্ন বিষয়ে আলোচনায় হয়। এরমধ্যে শিল্পী কিংবা চলচ্চিত্র ব্যক্তিত্বদের মধ্যে পারস্পারিক বোঝাপড়া নিয়ে কথা হয়। সাধারণ মানুষের কাছে হাস্যরসে পরিণত হয়, এমন কাজ থেকে বিরত থাকারও আহ্বান জানানো হয় উনিশ সংগঠনের সদস্যদের।

Reneta

সভাশেষে সাংবাদিকদের মুখোমুখি হন ১৯ সংগঠনের প্রতিনিধি প্রযোজক এমডি ইকবাল এবং ডিএ তায়েব। কথা প্রসঙ্গে নিপুণের বিষয়টিও উঠে আসে। তখন নিপুণকে নিয়ে ৬৪ জেলায় মামলার কথা জানান ডি এ তায়েব।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ডিএ তায়েবতায়েবনিপুণনিপুণ আক্তারফ্যানলিড বিনোদনশিল্পী সমিতিসিনেমা
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত।

স্বর্ণ ও স্বর্ণের দাম নিয়ে নীতিমালায় কী থাকছে?

আগস্ট ৭, ২০২৬

জুমার দিনে সূরা কাহাফ পড়ার ফজিলত: কেন এই আমল এত গুরুত্বপূর্ণ?

আগস্ট ৭, ২০২৬

বিমানবন্দরে সবার জন্য একই নিরাপত্তা প্রোটোকল

আগস্ট ৭, ২০২৬

শীর্ষ মাদক কারবারিদের তালিকা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

আগস্ট ৭, ২০২৬
ছবি: সংগৃহীত।

হাম: মৃত্যু-আক্রান্তে যেভাবে শীর্ষস্থানে বাংলাদেশ

আগস্ট ৭, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT