চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • স্বাস্থ্য
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ঘূর্ণিঝড় রেমাল: সেন্টমার্টিন দ্বীপের কয়েকটি পয়েন্টে ভাঙন

সরওয়ার আজম মানিকসরওয়ার আজম মানিক
৮:১১ অপরাহ্ন ২৭, মে ২০২৪
- সেমি লিড, কক্সবাজার, জনপদ
A A

বঙ্গোপসাগরে সৃষ্ট ঘূর্ণিঝড় রেমালের প্রভাবে কক্সবাজারে সামুদ্রিক জলোচ্ছ্বাসের সৃষ্টি হয়েছে। জোয়ারের পানি বৃদ্ধি পাওয়ায় সেন্টমার্টিন দ্বীপের কিছু এলাকা প্লাবিত হওয়ার পাশাপাশি দ্বীপের কয়েকটি পয়েন্টে ভাঙন ধরেছে।

আজ (২৭ মে) সোমবার সাগরে জোয়ারের পানি স্বাভাবিকের চেয়ে ৩ থেকে ৪ ফুট পর্যন্ত বৃদ্ধি পেয়ে জেলার উপকুল ও নিম্নাঞ্চলের অর্ধশত গ্রাম প্লাবিত হয়েছে। গত রাত থেকে কক্সবাজারে বজ্রবৃষ্টি ও দমকা হাওয়া বয়ে গেছে। এসময় ঝড়ো হাওয়া ও বাতাসের তীব্রতায় জেলার কিছু কিছু এলাকায় গাছপালা ও কাঁচা ঘর বাড়ি ভেংগে পড়েছে। সৈকতের শতাধিক দোকান ভেঙ্গে গেছে।

সোমবার বিকাল তিনটা থেকে কক্সবাজার বিমানবন্দরের বিমান উঠানামা স্বাভাবিক হয়েছে বলে বিমানবন্দরের ব্যবস্থাপক জানিয়েছেন। সাগর এখনো উত্তাল থাকায় মাছ ধরার ট্রলার সমুহকে নিরাপদে থাকতে বলা হয়েছে। কক্সবাজার সমুদ্রবন্দরে ৯ নম্বর মহা বিপদ সংকেত নামিয়ে ৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। তবে ভারী বর্ষণের প্রভাবে কক্সবাজার ও আশপাশের পাহাড়ি অঞ্চলের কোথাও কোথাও ভূমিধসের আশঙ্কা রয়েছে।

মহেশখালী পৌরসভার সিকদার পাড়া এলাকায় জোয়ারের তোড়ে ১টি বেড়িবাঁধ ভেঙ্গে গেছে। এতে সাগরের লোনা পানি লোকালয়ে প্রবেশ করেছে। কক্সবাজারের মহেশখালী কুতুবদিয়া সদর উপজেলার সমিতি পাড়া সেন্টমার্টিন দ্বীপসহ জেলার উপকূল ও নিম্নাঞ্চলের অর্ধশত গ্রাম প্লাবিত হয়েছে। কিছু এলাকায় গাছপালা উপড়ে পড়েছে। কিছু কাঁচা ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে।

কক্সবাজার পৌরসভার ভারপ্রাপ্ত মেয়র সালাউদ্দিন সেতু জানিয়েছেন, কক্সবাজার পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের নাজিরাটেক, কুতুবদিয়াপাড়া, সমিতিপাড়া, মোস্তাকপাড়া, ফদনার ডেইল, নুনিয়ারছড়া এলাকায় বেশ কিছু কাঁচা ঘর বাড়ি ক্ষতি হয়েছে। পেকুয়া উপজেলার উজান্টিয়া ও রাজাখালী এলাকা কুতুবদিয়া দ্বীপ এবং মহেশখালী উপজেলার সিকদার পাড়া ধলাঘাটা ও মাতারবাড়ি ইউনিয়নের কিছু এলাকায় পুরনো বেড়িবাঁধ ভেঙে গেছে।

মাতারবাড়ী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবু হায়দার জানিয়েছেন, মাতার বাড়ির পশ্চিমে বেড়িবাঁধ টপকিয়ে লোকালয়ে লবন পানি প্রবেশ করেছে। এদিকে ভূমিধসের আশঙ্কায় পাহাড়ে ঝুঁকিপূর্ণ বসবাসকারীদের নিরাপদ আশ্রয় নিতে প্রচার চালাচ্ছে জেলা প্রশাসন, উপজেলা প্রশাসন ও পৌরসভা।

Reneta

কক্সবাজার জেলা প্রশাসক মুহম্মদ শাহীন ইমরান জানিয়েছেন, পাহাড়ে ঝুঁকিপূর্ণদের নিরাপদ আশ্রয় নিতে জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও জনপ্রতিনিধি কাজ করছেন। সহজে নিরাপদ আশ্রয় না নিলে জোরপূর্বক সরানো হবে। ইতিমধ্যে জেলার উপকূলীয় অঞ্চলের সাইক্লোন শেল্টারে আশ্রয় নেওয়া লোকজন নিজ নিজ বাড়িতে ফেরত গেছে। তবে ঘূর্ণিঝড়ের কারণে কী পরিমাণ ক্ষয়-ক্ষতি হয়েছে তা নিরুপণ করা হচ্ছে।

কক্সবাজারের অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক বিভীষণ কান্তি দাস জানিয়েছেন, ঘুর্ণিঝড় রেমালে মহেশখালীতে গাছ চাপা পড়ে আবুল কালাম নামে একজন আহত হয়েছেন। এসময় জেলার উপকূল ও নিম্নাঞ্চলে ১৫৩টি কাঁচা ঘর বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে। দুর্গত এলাকায় ক্ষতিগ্রস্তদের জন্য ৬৩ মেট্রিকটন চাল বরাদ্দ দেওয়া হয়েছে।

কক্সবাজার আবহাওয়া অফিসের আবহাওয়াবিদ আব্দুল হান্নান জানিয়েছেন, গত ২৪ ঘণ্টায় কক্সবাজারে বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে ৯৩ মিলিমিটার। আরও দু-তিন দিন একই ধরনের বৃষ্টি অব্যাহত থাকবে। ফলে পাহাড়ধসের আশঙ্কা রয়েছে। সাগরের পানি স্বাভাবিক অবস্থার চেয়ে এখনও ২ ফুট উচ্চতায় বেড়ে রয়েছে। ফলে সাগরবর্তী এলাকায় জোয়ারের পানি প্রবেশ করবে।

ট্যাগ: ঘূর্ণিঝড় রেমালসেন্টমার্টিন দ্বীপ
শেয়ারTweetPin

সর্বশেষ

India's Home Minister Amit Shah and India's Defence Minister Rajnath Singh present a garland to Prime Minister Narendra Modi, as Bharatiya Janata Party (BJP) supporters celebrate the Bihar state assembly election results, at the party headquarters in New Delhi, India, November 14, 2025. REUTERS/Adnan Abidi

এপস্টেইনের নথিতে মোদির নাম: পশ্চিমবঙ্গের ভোটে নতুন রাজনৈতিক সমীকরণ

ফেব্রুয়ারি ২, ২০২৬
ছবি: প্রতিনিধি

হজযাত্রীদের বাড়ি ভাড়া সম্পন্ন, হজ ফ্লাইট শুরু ১৮ এপ্রিল

ফেব্রুয়ারি ২, ২০২৬

ভারত ম্যাচ বর্জন: নীরবতা ভাঙলেন পাকিস্তান অধিনায়ক সালমান

ফেব্রুয়ারি ২, ২০২৬
খুলনার খালিশপুরে নির্বাচনী জনসভায় বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। ছবি: মঞ্জুর মোর্সেদ রিকি

নারীদেরকে পেছনে রেখে দেশ পুনর্গঠন সম্ভব নয়: তারেক রহমান

ফেব্রুয়ারি ২, ২০২৬

নারী হেনস্তার প্রতিবাদ করায় আমার পেছনে লেগেছে: ডা. শফিকুর রহমান

ফেব্রুয়ারি ২, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT