চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ঘূর্ণিঝড় মিধিলি: সেন্টমার্টিনে আটকা পড়েছে বহু পর্যটক

সরওয়ার আজম মানিক সরওয়ার আজম মানিক
১:১০ অপরাহ্ণ ১৭, নভেম্বর ২০২৩
- সেমি লিড, কক্সবাজার, জনপদ, বাংলাদেশ
A A
সেন্টমার্টিনে ঝড়ের কারণে পর্যটকরা আটকা পড়েছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

বঙ্গোপসাগর সৃষ্ট ঘূর্ণিঝড় মিধিলির কারণে কক্সবাজার সমুদ্র উপকূল উত্তাল হয়ে পড়েছে। টেকনাফ-সেন্টমার্টিন নৌরুটে পর্যটকবাহী জাহাজসহ সকল ধরনের নৌযান চলাচল বন্ধের নির্দেশ দেওয়ায় বৃহস্পতিবার থেকে জাহাজ চলাচল বন্ধ রয়েছে। যার ফলে সেন্টমার্টিনে আটকা পড়েছে দু’শতাধিক পর্যটক।

শুক্রবার ১৭ নভেম্বর সকালে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের একটি বিশেষ বিজ্ঞপ্তিতে কক্সবাজার সমুদ্র বন্দরকে ৬ নম্বর বিপদ সংকেত দেখিয়ে যেতে বলা হয়।

ঘূর্ণিঝড়ের প্রভাবে গতকাল বৃহস্পতিবার থেকে কক্সবাজারে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি হচ্ছে। কক্সবাজার-মহেশখালী ও টেকনাফ-সেন্টমার্টিন নৌ-রুটে নৌযান চলাচল বন্ধ রয়েছে।

Banglabid

কক্সবাজার জেলা প্রশাসক মুহাম্মদ শাহীন ইমরান বলেন, ঘূর্ণিঝড় পরবর্তী ক্ষয়ক্ষতি মোকাবেলা কক্সবাজারের জেলা প্রশাসন ব্যাপক প্রস্তুতি নিয়ে রেখেছে। আজ সকালে জেলা প্রশাসকের কার্যালয়ে জেলা দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির এক জরুরি সভায় এ প্রস্তুতির কথা জানান তিনি। এছাড়াও উপকূলের সকল সাইক্লোন শেল্টারকে প্রস্তুত রাখা হয়েছে এবং উপকূলে মাইকিং করা হয়েছে বলেও জানান তিনি।

জাহাজ মালিকদের সংগঠন স্কোয়াব এর সাধারণ সম্পাদক হোসাইনুল ইসলাম বাহাদুর জানান, বুধবার তিনটি জাহাজে করে ৫১৯ জন পর্যটক সেন্টমার্টিন ভ্রমণে যায়। তার মধ্যে দু’শতাধিক পর্যটক সেন্টমার্টিনে অবস্থান করেন। আবহাওয়া পরিস্থিতি স্বাভাবিক হলে জাহাজ চলাচল শুরু হবে, তখন সেন্টমার্টিনে থাকা পর্যটককে ফিরিয়ে আনা হবে।

উত্তর বঙ্গোপসাগর ও গভীর সাগরে অবস্থানরত মাছ ধরার নৌকা ও ট্রলারসমূহকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত উপকূলে নিরাপদ স্থানে থাকতে বলা হয়েছে।

Reneta

বৃষ্টির কারণে ভেঙে পড়া গাছের শাখা রাস্তার উপর. Channel i News - চ্যানেল আই নিউজ

আবহাওয়া অধিদপ্তর কক্সবাজার আঞ্চলিক কার্যালয়ের সহকারি আবহাওয়াবিদ ইমরান উদ্দিন জানান, মৌসুমী বায়ুর প্রভাবে গভীর সাগরে সৃষ্ট লঘুচাপটি ইতোমধ্যে ঘূর্ণিঝড়ে রূপ নিয়েছে। এতে কক্সবাজারসহ দেশের সবক’টি সমুদ্রবন্দরকে ৪ নম্বর সতর্কতা সংকেত দেখাতে বলা হয়েছে। শুক্রবার সকাল ১০টায় ঘূর্ণিঝড় মিধিলা কক্সবাজার সমুদ্র উপকূল থেকে ৪৪৫ কিলোমিটার দূরবর্তী সাগরে অবস্থান করছে।

তবে ঘূর্ণিঝড়টি কবে নাগাদ উপকূল অতিক্রম করতে পারে তা নিশ্চিত হওয়া না গেলেও পর্যবেক্ষণে রাখা হয়েছে উল্লেখ করে তিনি জানান, ঘূর্ণিঝড় মিধিলার প্রভাবে বৃহস্পতিবার সকাল থেকে গুঁড়ি গুঁড়ি, হালকা ও মাঝারি বৃষ্টিপাত অব্যাহত রয়েছে। এতে বৃহস্পতিবার সকাল ৬টা থেকে শুক্রবার সকাল ৬টা পর্যন্ত কক্সবাজারে বৃষ্টিপাতের রেকর্ড করা হয়েছে ৬৭ মিলিমিটার। আবহাওয়ার বৈরী পরিস্থিতি কেটে না যাওয়া পর্যন্ত বৃষ্টিপাত অব্যাহত থাকবে। ঘূর্ণিঝড়ের প্রভাবে সাগরে পানি স্বাভাবিকের চেয়ে ২ থেকে ৩ ফুট বেশী উচ্চতায় প্রবাহিত হচ্ছে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: কক্সবাজার সমুদ্র উপকূল উত্তালঘূর্ণিঝড় ‘মিধিলি’বঙ্গোপসাগরসেন্টমার্টিনে আটকা পড়েছেন জবির শিক্ষক-শিক্ষার্থীরা
শেয়ারTweetPin
পূর্ববর্তী

বৈশ্বিক চ্যালেঞ্জ মোকাবেলায় বিশ্বকে এক থাকতে হবে: প্রধানমন্ত্রী

পরবর্তী

শাহরুখের মান্নাতের পার্টিতে ডেভিড বেকহ্যাম!

পরবর্তী
ডেভিড বেকহ্যাম মান্নাতের পার্টিতে উপস্থিত. Channel i News - চ্যানেল আই নিউজ

শাহরুখের মান্নাতের পার্টিতে ডেভিড বেকহ্যাম!

খুশি তরুণী নাচছেন, প্রাকৃতিক পটভূমিতে হাসিমুখে. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রেম ও অন্যান্য জটিলতা নিয়ে তানজিন তিশার লাইভ!

সর্বশেষ

রোমের হোটেল বিতর্কে যা বললেন জেমস

আগস্ট ২১, ২০২৬

চৌদ্দগ্রামে বিলকিছ-আলম পাঠাগারের ভিত্তিপ্রস্তর উদ্বোধন

আগস্ট ২১, ২০২৬

নায়করাজ রাজ্জাককে হারানোর ৯ বছর

আগস্ট ২১, ২০২৬

রিজভীকে ‘আমরা বিএনপি পরিবার’-এর শুভেচ্ছা ও অভিনন্দন

আগস্ট ২১, ২০২৬

আবারও পিছিয়ে যেতে পারে ভারতের বাংলাদেশে আসা

আগস্ট ২০, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT