চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ঘূর্ণিঝড় আলফ্রেডের আঘাতে অস্ট্রেলিয়ায় ব্যাপক ক্ষয়ক্ষতি

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১০:৪৪ অপরাহ্ণ ০৮, মার্চ ২০২৫
- সেমি লিড, আন্তর্জাতিক
A A
অস্ট্রেলিয়ায় ঘূর্ণিঝড়ের কারণে সমুদ্রের ঝড়ো ঢেউ ও ক্ষয়ক্ষতি. Channel i News - চ্যানেল আই নিউজ

বন্যার আশঙ্কা তৈরি করে শনিবার অস্ট্রেলিয়ার পূর্ব উপকূলে আছড়ে পড়েছে ঘূর্ণিঝড় আলফ্রেড। তবে এর তাণ্ডবে ৩ লাখ ৩০ হাজার বাড়িঘর ও ব্যবসা প্রতিষ্ঠান বিদ্যুৎহীন হয়ে পড়েছে।

শনিবার (৮ মার্চ) অস্ট্রেলিয়ার ল্যাব্রাডর থেকে বার্তা সংস্থা এএফপি এর প্রতিবেদনে বলা হয়, অতিক্রান্তীয় এই ঘূর্ণিঝড় এখন গ্রীষ্মমন্ডলীয় নিম্নচাপে পরিণত হয়েছে।

আলফ্রেডের প্রভাবে উপকূলীয় অঞ্চলে ঝড়ো হাওয়া বয়ে গেছে, যা গাছপালা উপড়ে ফেলেছে, বিদ্যুতের লাইন ভেঙে ফেলেছে ও ভবন ক্ষতিগ্রস্ত করেছে।

Banglabid

সরকারি আবহাওয়াবিদরা জানায়, এখনো ভারী বৃষ্টিপাত হচ্ছে। দক্ষিণ-পূর্ব কুইন্সল্যান্ড ও উত্তর-পূর্ব নিউ সাউথ ওয়েলসের ৪০০ কিলোমিটার (২৫০ মাইল) উপকূলের কিছু অংশে নদীতে পানির পরিমাণ বেড়ে গেছে।

 

ইউটিলিটি কোম্পানিগুলো জানিয়েছে, দক্ষিণ-পূর্ব কুইন্সল্যান্ডে ২ লাখ ৯৫ হাজার ও নিউ সাউথ ওয়েলসের আরও ৪২ হাজার ৬০০ ঘরবাড়ি বিদ্যুৎবিহীন হয়ে পড়েছে। কোম্পানিগুলো সতর্ক করে দিয়েছে, বন্যা বিদ্যুৎ লাইন মেরামতের কাজ ব্যাহত করতে পারে।

Reneta

বিদ্যুৎহীনতায় প্রায় ৭ লাখ ৫০ হাজার মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছে বলে অনুমান করে রাজ্যের প্রধানমন্ত্রী ডেভিড ক্রিসাফুলি বলেন, কুইন্সল্যান্ডের ইতিহাসে প্রাকৃতিক দুর্যোগের মধ্যে এটিই সবচেয়ে বড় বিদ্যুৎ বিভ্রাট।

আবহাওয়া ব্যুরো এক সতর্ক বার্তায় বলে, সপ্তাহজুড়ে প্রবল বৃষ্টিপাত ও মরাত্মক ঝড়ো হাওয়ার ঝুঁকি রয়েছে। নদীগুলো ইতোমধ্যেই ভারী বৃষ্টিপাতের প্রতিক্রিয়া জানাতে শুরু করেছে। ছোট থেকে বড় বন্যা প্রবাহিত হচ্ছে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: অস্ট্রেলিয়াঅস্ট্রেলিয়ায় ব্যাপক বিদ্যুৎ বিভ্রাটঘূর্ণিঝড়ঘূর্ণিঝড় আলফ্রেডবিদ্যুৎ বিভ্রাট
শেয়ারTweetPin

সর্বশেষ

ঢাকায় আসছেন কিংবদন্তি ম্যারাডোনার সতীর্থ ক্যানিজিয়া

আগস্ট ১৬, ২০২৬

ওমেন’স চ্যাম্পিয়ন্স লিগে অভিষেকের অপেক্ষায় রাজশাহী স্টারস

আগস্ট ১৬, ২০২৬

থাইল্যান্ডে সাঁতারে আরেকটি স্বর্ণজয় রাফির

আগস্ট ১৬, ২০২৬

‘বিভ্রান্তকারীদের সমুচিত জবাব দিতে হবে, দেশকে স্থিতিশীল রাখতে হবে’

আগস্ট ১৬, ২০২৬
ছবি: সংগৃহীত

বঙ্গোপসাগরে লঘুচাপ: চার সমুদ্রবন্দর ও সাত অঞ্চলে সতর্ক সংকেত

আগস্ট ১৬, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT