মেয়েদের সাইক্লিং বিএমএক্স ফ্রিস্টাইলে সোনার হাসি চীনের মেয়ে দেং ইয়াওয়েনের। প্যারিস অলিম্পিকে পঞ্চম দিনে এসে এ ইভেন্টে সোনা আসলো চীনের ঝুলিতে। আসরে মোট ৮টি স্বর্ণ জিতে সবার উপরে থাকল দেশটি।
প্রথম রাউন্ড থেকে অপ্রতিরোধ্য ছিলেন দেং। প্রথম রান ভালোভাবে শেষ করার পর দ্বিতীয় রানে আরও ভালো স্কোর করেন এ সাইক্লিস্ট। মোট ৯২.৬০ স্কোর করে স্বর্ণ জিতে নেন চীন তারকা।
ইভেন্টে দ্বিতীয় হয়ে রৌপ্য পদক জিতেছেন মার্কিন যুক্তরাষ্ট্রের সাইক্লিস্ট প্যাসির বেনেগাস। তিনি স্কোর করেন ৯০.৭০। তৃতীয় হয়ে ব্রোঞ্জ পদক জিতেছেন অস্ট্রেলিয়ার নাটালিয়া ডাইহম, স্কোর করেছেন ৮৮.৮০।








