চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সাইবার নিরাপত্তা আইন বাতিল করা হচ্ছে: আসিফ নজরুল

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১০:২৩ অপরাহ্ণ ০৮, নভেম্বর ২০২৪
- সেমি লিড, বাংলাদেশ
A A

আইন, বিচার ও সংসদ বিষয়ক উপদেষ্টা ড. আসিফ নজরুল বলেছেন, ইতোপূর্বে দেওয়া ঘোষণা অনুযায়ী সাইবার নিরাপত্তা আইন (সিএসএস) বাতিল করা হচ্ছে। আইনটি যখন বাতিল করা হবে তখন স্পিচ অফেন্স সম্পর্কিত সমস্ত হয়রানিমূলক মামলা রহিত হয়ে যাবে।

আজ শুক্রবার (৮ নভেম্বর) রাজধানীর ঢাকা ক্লাবে ঢাকা রিপোর্টার্স ইউনিটি (ডিআরইউ) আয়োজিত বেস্ট রিপোর্টিং অ্যাওয়ার্ড-২০২৪ প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, যারা সাংবাদিক, মুক্ত মনের মানুষ, ভিন্ন মতের মানুষ তাদের বক্তব্যের জন্য, তাদের যেকোনো ধরণের মতামত প্রকাশের জন্য যে সমস্ত মামলা দায়ের করা হয়েছিল সেগুলো রহিত হয়ে যাবে। তবে কম্পিউটার অফেন্স বা কম্পিউটার হ্যাকিং সম্পর্কিত মামলাগুলোর বিচার অব্যাহত থাকবে।

আসিফ নজরুল বলেন, বর্তমান সরকার প্রচণ্ডভাবে সাংবাদিক বান্ধব থাকার চেষ্টা করছে। আমাদের সরকারের পক্ষ থেকে কোন সাংবাদিকের বিরুদ্ধে কোন হয়রানিমূলক ব্যবস্থা নেওয়া হয়নি। কোন সাংবাদিকের বিরুদ্ধে আমাদের সরকার বা পুলিশ কোন হয়রানিমূলক মামলা করেনি।

তিনি বলেন, সবারই মনে রাখা উচিত আমাদের পেশাগত পরিচয়ের বাইরে যেন কোন কিছু না হয়ে যায়।

কক্সবাজারের একজন সাবেক সংসদ সদস্যকে ইঙ্গিত করে তিনি বলেন, আপনারা কেউ বদিকে রাজনীতিক বলেন, বলেন না তো? তাকে ইয়াবা ব্যবসায়ী বলেন। সে যতই রাজনীতি করুক।

Reneta

সত্যিকারের পেশাজীবী সাংবাদিকদের নেতৃত্বে আনার পরামর্শ দিয়ে আইন উপদেষ্টা বলেন, একজন সাংবাদিক, সে যতই সাংবাদিকতা করুক, সে যদি গুম, বিচার বহির্ভূত হত্যাকাণ্ড, অবৈধ নির্বাচন, বাংলাদেশকে লুট করা, বাংলাদেশকে প্রতিবেশী রাষ্ট্রের পদাবনত করে রাখাকে অব্যাহতভাবে প্রকাশ্যে সমর্থন করে, একটি ফ্যাসিস্ট সরকারকে যদি প্রকাশ্যে সমর্থন করে, তাকে কি আপনারা সাংবাদিক বলবেন? না অন্য কিছু বলবেন, চিন্তা করে দেখবেন।

তিনি আরও বলেন, বহু সাংবাদিক আছেন, যারা ফ্যাসিস্ট সরকারের পদলেহী হননি, তারা সত্য ও ন্যায়ের পথে ছিলেন।

ডিআরইউ এর সভাপতি সৈয়দ শুকুর আলী শুভর সভাপতিত্বে অনুষ্ঠানে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান, দেশ টিভির ব্যবস্থাপনা পরিচালক আরিফ হাসান, ডিআরইউ-দেশ টিভি বেস্ট রিপোর্টিং অ্যাওয়ার্ড এর জুরি বোর্ডের চেয়ারম্যান এম শফিকুল করিম, ডিআরইউ-এর সাধারণ সম্পাদক মহি উদ্দিন, সাংগঠনিক সম্পাদক খালিদ সাইফুল্লাহ প্রমুখ বক্তব্য রাখেন।

অনুষ্ঠান শেষে অ্যাওয়ার্ড প্রাপ্তদের মাঝে ক্রেস্ট, সনদপত্র, চেক ও রেপ্লিকা প্রদান করা হয়।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: আসিফ নজরুলবেস্ট রিপোর্টিং অ্যাওয়ার্ড-২০২৪সাইবার নিরাপত্তা আইন
শেয়ারTweetPin

সর্বশেষ

আর্জেন্টিনার বিদায়ঘণ্টা বাজবে, ভবিষ্যৎ বলে দিচ্ছেন ঘানার ওঝা

জুন ৩০, ২০২৬

মেঘনা নদী থেকে বস্তাবন্দি অজ্ঞাত যুবকের মরদেহ উদ্ধার

জুন ৩০, ২০২৬

ঢাকায় রক-মেটালের মহাযজ্ঞ, অর্থহীন-আর্টসেলসহ এক মঞ্চে ৮ ব্যান্ড

জুন ৩০, ২০২৬

বিজয়ের পথেই রাজনীতিতে নামছেন সুরিয়া?

জুন ৩০, ২০২৬

জোতার মৃত্যুবার্ষিকীর দিনে, জোতার ‘অনুপ্রেরণায়’ নামবে পর্তুগাল

জুন ৩০, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop
Bkash Full screen (Desktop/Tablet) Bkash Full screen (Mobile)

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT