চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘বিসিএস আইসিটি ফেস্ট’ চ্যাম্পিয়ন সাইবার বাংলা

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৯:১৪ অপরাহ্ণ ১৯, ফেব্রুয়ারি ২০২৫
শিক্ষা
A A

‘এমপাওয়ারিং সাইবার ট্যালেন্ট এন্ড শোকাসিং ইনোভেশন’ প্রতিপাদ্যে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়-বুয়েটে অনুষ্ঠিত হয়ে গেল আইসিটি ফেস্ট ২০২৫। এতে চ্যাম্পিয়ন হয়েছে সাইবার নিরাপত্তা বিষয়ক পরামর্শক প্রতিষ্ঠান ‘সাইবার বাংলা’।

সম্প্রতি সাইবার সিকিউরিটি বিষয়ে বৃহৎ এ আয়োজন ছিল বাংলাদেশ কম্পিউটার সোসাইটি (বিসিএস) এবং বুয়েটের তথ্য ও যোগাযোগ প্রযুক্তি
ইনস্টিটিউট (আইআইসিটি) এর যৌথ উদ্যোগ।

প্রতিযোগিতায় একাডেমিক ও প্রফেশনাল ক্যাটাগরিতে প্রায় ২৫৭টি টিম অংশ নেয়। এতে করপোরেট ক্যাটাগরিতে চ্যাম্পিয়ন হয় সাইবার নিরাপত্তা বিষয়ক পরামর্শক প্রতিষ্ঠান ‘সাইবার বাংলা’।

নিজেদের অর্জনকে অবিস্মরণীয় মন্তব্য করে সাইবার বাংলা টিম বলে, এটি শুধু আমাদের নিজেদের অর্জন নয়, বরং বাংলাদেশের করপোরেট সেক্টরও সাইবার নিরাপত্তায় যে বিশ্বমানের দক্ষতা অর্জন করতে সক্ষম এটি তারই প্রমাণ। করপোরেট ক্যাটাগরিতে এ যাবৎকালে এটিই প্রথম অর্জন। অর্থাৎ এই প্রতিযোগিতায় এখন পর্যন্ত কোনো করপোরেট টিম আগে চ্যাম্পিয়ন হতে পারেনি। সাইবার বাংলা চ্যাম্পিয়ন হয়ে একটি ইতিহাস তৈরি করেছে। তবে সাইবার বাংলা শুধু করপোরেট ক্যাটাগরিতেই জয়ী হয়নি, বরং স্টুডেন্টসহ উভয় ক্যাটাগরিতেই সর্বোচ্চ স্কোর করে।

প্রফেশনাল ক্যাটাগরির অন্য বিজয়ীরা হলেন, এনআরবিসি ব্যাংক, পেনাট লিমিটেড ও এক্সোডাস। শিক্ষার্থী ক্যাটাগরিতে বিজয়ী হয় বাংলাদেশ ইসলামী বিশ্ববিদ্যালয় কুষ্টিয়া, দ্বিতীয় বুয়েট এবং তৃতীয় হয় নর্দান ইউনিভার্সিটি অববিজনেস এন্ড টেকনোলজি, খুলনা।

দুই দিন ব্যাপী প্রতিযোগিতায় সাইবার বাংলার টিমে ছিল ফয়সাল হোসেন, এম এ আল নোমান, আসাদুজ্জামান নূর, জাকির হোসাইন প্রমুখ।

Reneta

বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় অডিটোরিয়ামে অনুষ্ঠিত পুরস্কার বিতরণী অনুষ্ঠানে উচ্ছ্বাস প্রকাশ করে সাইবার বাংলার টিমের সদস্যরা বলেন, এই জয় শুধু তাদের নিজেদের জন্যই নয় বরং এটি গোটা দেশের জন্য এক বিরাট অর্জন। এটি প্রমাণ করে বাংলাদেশের সাইবার যোদ্ধারা বিশ্বের সাথে প্রতিযোগিতায় এগিয়ে যাচ্ছে। আগামী দিনে আন্তর্জাতিক পরিমণ্ডলেও প্রতিযোগিতায় সাফল্যের প্রত্যয় তাদের।

প্রতিযোগিতাটি বাংলাদেশের সাইবার নিরাপত্তা খাতের বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলেও আশা প্রকাশ করেন অংশগ্রহণকারীরা।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: চ্যাম্পিয়ন সাইবার বাংলাবিসিএস আইসিটি ফেস্টসাইবার বাংলা
শেয়ারTweetPin

সর্বশেষ

জাপানের বিপক্ষে ব্রাজিলের একাদশ এমন হচ্ছে?

জুন ২৯, ২০২৬
ছবি: সংগৃহীত

ডায়ালাইসিস ও ক্যান্সার চিকিৎসার বেশ কিছু সরঞ্জামের ভ্যাট-ট্যাক্স সর্বোচ্চ কমানো হচ্ছে

জুন ২৯, ২০২৬

ব্রাজিল-আর্জেন্টিনা-পর্তুগাল কোথায় কীভাবে দেখা হতে পারে?

জুন ২৯, ২০২৬

সৌদিতে জুলাই থেকে মেয়াদোত্তীর্ণ ওয়ার্ক পারমিট বাতিল

জুন ২৯, ২০২৬
ছবি: সংগৃহীত

বিদেশে পাচার হওয়া অর্থ-সম্পদ ফেরাতে ১৩ দেশকে অনুরোধ করেছে সরকার

জুন ২৯, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop
Bkash Full screen (Desktop/Tablet) Bkash Full screen (Mobile)

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT