চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বিশ্বকাপ ঘিরে দেশবাসীর স্বপ্নের কথা জানালেন সাকিব

সাজ্জাদ খান সাজ্জাদ খান
৪:২৯ অপরাহ্ণ ০৪, অক্টোবর ২০২৩
ক্রিকেট, স্পোর্টস
A A

আইসিসি ওয়ানডে বিশ্বকাপ উপভোগের অপেক্ষা আর মাত্র কয়েক ঘণ্টার। ভারতের আহমেদাবাদে বৃহস্পতিবার দুপুর আড়াইটায় আসরের উদ্বোধনী ম্যাচে মুখোমুখি হবে গতবারের দুই ফাইনালিস্ট ইংল্যান্ড-নিউজিল্যান্ড। উদ্বোধনী অনুষ্ঠান থেকে আয়োজকরা সরে এলেও নিয়ম মেনে হয়েছে সব দলের অধিনায়কের অংশগ্রহণে ‘ক্যাপ্টেন্স ডে’ সংবাদ সম্মেলন।

অনুষ্ঠানের উপস্থাপক ইংলিশদের সাবেক অধিনায়ক ইয়ন মরগানের প্রশ্নের জবাবে টাইগার অধিনায়ক সাকিব আল হাসান জানিয়েছেন, এবার দেশবাসীর প্রত্যাশা আগের সব আসরের তুলনায় বেশি।

বাংলাদেশের প্রথম ম্যাচ শনিবার, ধর্মশালায় আফগানিস্তানের বিপক্ষে। ক্যাপ্টেন্স মিটআপে যোগ দিতে ধর্মশালা থেকে চার্টার্ড ফ্লাইটে লঙ্কান অধিনায়ক দাসুন শানাকাকে নিয়ে আহমেদাবাদে পৌঁছান সাকিব।

অনুষ্ঠানে সাকিব বাংলাদেশের প্রস্তুতি নিয়ে বলেন, ‘আমার মনে হয় আমরা ভালোভাবেই প্রস্তুত। ২০১৯ বিশ্বকাপের পর থেকে কোয়ালিফায়ার চক্রে আমরা সম্ভবত তিন বা চার নম্বর দল, পয়েন্টের দিক থেকে। দল হিসেবে আমরা ভালো করেছি। এখন বিশ্বকাপের মঞ্চে নিজেদের মেলে ধরার সময়। আমার দল প্রস্তুত এবং আমার দেশ আশা করছে গত সব আসরের চেয়ে ভালো কিছু।’

২০১৯ ইংল্যান্ড বিশ্বকাপে তিনটি ম্যাচ জিতেছিল বাংলাদেশ। এবার এশিয়ার কন্ডিশনে খেলা হওয়ায় বড় কিছুর আশা করছে টিম টাইগার্স। ২৪ ম্যাচে ১৫টিতে জিতে ইংল্যান্ডের সমান ১৫৫ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে থেকে বিশ্বকাপ সুপার লিগের দুই বছরের চক্র শেষ করেছিল বাংলাদেশ। এক ম্যাচ বেশি জিতে শীর্ষে ছিল নিউজিল্যান্ড।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: আহমেদাবাদওয়ানডে বিশ্বকাপ ২০২৩ওয়ানডে বিশ্বকাপ ২০২৩ লিডলিড স্পোর্টসসংবাদ সম্মেলনসাকিব
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

হবিগঞ্জে পরিস্থিতি স্বাভাবিক, ১৪৪ ধারা প্রত্যাহার

জুলাই ৩০, ২০২৬
ছবি: প্রতিনিধি।

রোহিঙ্গা ক্যাম্পে গুলিতে আরসা সদস্য নিহত, আটক ২

জুলাই ৩০, ২০২৬
ছবি: সংগৃহীত

ভেন্ডিং মেশিনের ‘স্ট্র চাটা’য় ফরাসি শিক্ষার্থীকে ৬০০ ডলার জরিমানা

জুলাই ৩০, ২০২৬
ছবি: সংগৃহীত।

অতিরিক্ত পররাষ্ট্র সচিব ফেরদৌসি শাহরিয়ারের মৃত্যুতে ডিকাবের শোক

জুলাই ৩০, ২০২৬

ফকল্যান্ড ব্যানার দেখিয়ে নিয়ম লঙ্ঘন, আর্জেন্টিনাকে শাস্তির সিদ্ধান্ত ফিফার

জুলাই ৩০, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT