চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘তেলের উৎপাদন কমানো বিপজ্জনক ও দায়িত্বজ্ঞানহীন’

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১০:২৮ পূর্বাহ্ণ ০৬, জুলাই ২০২৩
আন্তর্জাতিক, আন্তর্জাতিক সেমি লিড নিউজ
A A

তেল ও গ্যাসের উৎপাদন কমানো হবে খুবই ‘বিপজ্জনক ও দায়িত্বজ্ঞানহীন’ বলে জানিয়েছেন জ্বালানি জায়ান্ট শেল কোম্পানির প্রধান ওয়ায়েল সাওয়ান। 

ওয়ায়েল সাওয়ান বিবিসি দেওয়া এক সাক্ষাৎকারে জানিয়েছেন, বিশ্বে এখনও তেল ও গ্যাসের প্রয়োজন রয়েছে কারণ নবায়নযোগ্য শক্তি খুব শীঘ্রই এদেরকে প্রতিস্থাপন করতে পারবে না।  চীনের চাহিদা বৃদ্ধি পাওয়া এবং ইউরোপে আসন্ন শীত জ্বালানির দাম আরও বাড়িয়ে দিতে পারে।

ক্যামব্রিজ বিশ্ববিদ্যালয়ের জলবায়ু বিজ্ঞানী প্রফেসর এমিলি শাকবার্গ বলেছেন, শেল এর মতো সংস্থাগুলোকে তেলের উৎপাদন কমিয়ে পরিবেশের দিকে মনোনিবেশ করা উচিত।

এই বিষয়ে সাওয়ান বিবিসিকে বলেছেন, আমি এর সাথে সম্পুর্ণ একমত নই। যা বিপজ্জনক এবং দায়িত্বজ্ঞানহীন হবে তা হলো তেল এবং গ্যাসের উৎপাদন কমানো। এতে জীবনযাত্রার ব্যয় আবার বাড়তে শুরু করবে। সবাই জীবাশ্ম জ্বালানি ত্যাগ করার প্রতিযোগিতায় রয়েছে কারণ বিশ্বব্যাপী নেতারা এই শতাব্দীতে বৈশ্বিক উষ্ণতা ১ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে সীমাবদ্ধ রাখার প্রতিশ্রুতি দিয়েছেন।

গত বছর ইউরোপীয় কমিশন রূপরেখা দিয়েছিল যে, কীভাবে ইইউ রাশিয়ার তেল এবং গ্যাসের ওপর নির্ভরতা কমাবে এবং তারা নবায়নযোগ্য শক্তির দিকে অগ্রসর হবে। কিন্তু অনেক দেশেই টেকসই এই শক্তিতে যাওয়ার জন্য প্রয়োজনীয় অবকাঠামো নেই।

সাওয়ান বলেন, গত বছর গ্যাসের জন্য একটি আন্তর্জাতিক যুদ্ধ দেখা গিয়েছিল যেখানে পাকিস্তান এবং বাংলাদেশের মতো দরিদ্র দেশগুলো তরল প্রাকৃতিক গ্যাসের (এলএনজি) খরচ বহন করতে পারেনি। ফলে সেখানকার বাচ্চাদের মোমবাতির আলোতে কাজ করতে এবং পড়াশোনা করতে হয়েছিল। যদি আমরা এখনই জ্বালানি উৎপাদনে ভিন্ন কিছু ভাবি তাহলে তা বিশ্বের একটি অংশের জন্য কাজ করবে না।

Reneta

এদিকে ইন্টারন্যাশনাল এনার্জি এজেন্সির প্রধান ফাতিহ বিরল তেল ও গ্যাসের ওপর নতুন করে বিনিয়োগ করা সম্পর্কে বলেছেন, সরকাররা যদি জলবায়ু সংকটের বিষয়ে আন্তরিক হয়, তাহলে এখন থেকে তেল, গ্যাস এবং কয়লায় নতুন কোনো বিনিয়োগ করা যাবে না। জাতিসংঘের প্রধান আন্তোনিও গুতেরেসও তেল ও গ্যাস উৎপাদনে বিনিয়োগকে ‘অর্থনৈতিক ও নৈতিক পাগলামি’ বলেছেন।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: জ্বালানিবৈশ্বিক উষ্ণতা
শেয়ারTweetPin

সর্বশেষ

বাংলাদেশিদের জন্য আবারও ট্যুরিস্ট ভিসা চালু করছে ভারত

জুন ২৫, ২০২৬

মনিবিস্কুট-চ্যানেল আই বিশ্বকাপ ‘আই স্ট্রাইকার’

জুন ২৫, ২০২৬

সংস্কৃতি চর্চায় শিল্পীদের নিয়ে বিতর্ক মেনে না নেয়ার আহ্বান শিক্ষা প্রতিমন্ত্রীর

জুন ২৫, ২০২৬

কৃষিকেই পেশা হিসেবে বেছে নিয়েছেন নওগাঁর তরুণ উদ্যোক্তা

জুন ২৫, ২০২৬

বিশ্বকাপ ফুটবল উপলক্ষে স্যামসাংয়ের প্রথম ৯৮-ইঞ্চির বিশাল টিভি উন্মোচন

জুন ২৫, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT