জাবিতে তিন দিনব্যাপী সাংস্কৃতিক প্রতিরোধ

জাবি বিশ্ববিদ্যালয়ে তিন দিনব্যাপী সাংস্কৃতিক প্রতিরোধের আয়োজন, যেখানে বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।. Channel i News – চ্যানেল আই নিউজ
“ভাঙরে শেকল আনরে আলো”- এই স্লোগানকে ধারণ করে আগামী ১৫, ১৬ ও ১৭ নভেম্বর তিন দিনব্যাপী জাহাঙ্গীরনগর থিয়েটার আয়োজন করছে ‘সংসক্তি সংঘট্ট : সাংস্কৃতিক প্রতিরোধ’।
জাহাঙ্গীরনগর থিয়েটারের আয়োজনে বিশ্ববিদ্যালয়ের পরিবহন চত্বরে (ট্রান্সপোর্ট) শুরু হতে যাচ্ছে এই আয়োজন।
এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, এই আয়োজনে তিন দিনব্যাপী থাকছে পথ নাট্যোৎসব। প্রথম দিন (১৫ নভেম্বর) শুক্রবার থাকছে উদ্বোধনী পরিবেশনা। যার অংশগ্রহণে থাকছে জাহাঙ্গীরনগর থিয়েটার ও পদাতিক নাট্য সংসদ। এছাড়াও পথ নাটক প্রদর্শনী অংশগ্রহণে থাকছে পদাতিক নাট্য সংসদ ও নবরস।
দ্বিতীয় দিন (১৬ নভেম্বর) শনিবার পরিবেশিত হবে পথ নাটক প্রদর্শনী। যার অংশগ্রহণে থাকছে, প্রাচ্যনাট ও জাহাঙ্গীরনগর থিয়েটার এবং তৃতীয় দিন (১৭ নভেম্বর) রবিবার পথ নাটক প্রদর্শনী অংশগ্রহণে থাকছে জাহাঙ্গীরনগর থিয়েটার। মুক্ত সাংস্কৃতিক আয়োজন অংশগ্রহণে- জাহাঙ্গীরনগর থিয়েটার ও বন্ধুরা।
তিন দিনব্যাপী এই নাট্য উৎসব শুরু হবে রোজ সন্ধ্যা ৬টা ৩০ মিনিটে, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের পরিবহন চত্বরে।






