চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

পরীক্ষা না দিতে পারার হতাশায় চবি শিক্ষার্থীর আত্মহত্যা

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১০:১৬ অপরাহ্ণ ০৮, এপ্রিল ২০২৩
- সেমি লিড, শিক্ষা
A A
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রাবাসের প্রবেশদ্বার. Channel i News - চ্যানেল আই নিউজ

অনিন্দিতা সরকার প্রথা: চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) ছাত্রীদের আবাসিক হল শামসুন্নাহারে নিজ কক্ষে সিলিং ফ্যানের সাথে ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করেছে রোকেয়া সুলতানা নামের এক ছাত্রী। মেয়েটির স্বামীর দাবি পরীক্ষা না দিতে পারায় হতাশা থেকে আত্মহত্যা করেছেন রোকেয়া।

শনিবার (৮ এপ্রিল) বিকেল সাড়ে ৩টায় শামসুন্নাহার হলের ২১০ নম্বর কক্ষ থেকে ওই ছাত্রীকে ঝুলন্ত অবস্থায় উদ্ধার করা হয়। পরে সহপাঠীরা তাকে বিশ্ববিদ্যালয়ের মেডিকেলে নিলে সেখান থেকে চট্টগ্রাম মেডিকেল কলেজে (চমেক) পাঠানো হয়।

রোকেয়া সুলতানা বিশ্ববিদ্যালয়ের ম্যানেজমেন্ট বিভাগের ১৯-২০ শিক্ষাবর্ষের ছাত্রী ছিলেন।

Banglabid

চমেক পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই আলাউদ্দিন তালুকদার বলেন, মেয়েটি ওড়না পেচিয়ে আত্মহত্যার চেষ্টা করেছিল। পরে চমেকে নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার ইসিজি করার পর তাকে মৃত ঘোষণা করেন।

শামসুন্নাহার হলের প্রাধ্যক্ষ ড. রাকিবা নবীর বলেন, ‘তার হাজবেন্ড বলছে, মেয়েটি থার্ড সেমিস্টারে অনেকগুলো পরীক্ষা অসুস্থতার কারণে দিতে পারেনি। এগুলো নিয়েই তিনি ডিপ্রেশনে ছিল।’

রোকেয়ার এক সহপাঠী জানান, ‘তার স্বামী তাকে অনেকক্ষণ যাবৎ কলে না পেয়ে মেয়েটির বান্ধবীদের জানায়। তারা হলের গেটম্যানকে নিয়ে রুমের দরজা ভেঙে মেয়েটিকে ঝুলন্ত অবস্থায় পায় এবং উদ্ধার করে চবি মেডিকেলে নিয়ে যায়।’

Reneta

রোকেয়ার ছোট ভাই মো. রুহুল আমিন জানান, মূলত আমরা পারিবারিকভাবে একটু সমস্যার মুখোমুখি ছিলাম গত কয়েকদিন। আপুকে আমি গতকালও কল দিই, জিজ্ঞেস করি তাকে ডিপার্টমেন্ট পরীক্ষা দিতে দিবে কিনা। আপু বলে, ‘না, দিতে পারব না।’ তখন আমি বলি, ‘না পারলে ক্যাম্পাসে থেকে কী লাভ এতদিন। বাড়িতে চলে এসো।’

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়চবিশামসুন্নাহার হলশিক্ষার্থীর আত্মহত্যা
শেয়ারTweetPin
পূর্ববর্তী

হিজাব না পরা নারী চিহ্নিত করতে ইরানে পাবলিক প্লেসে ক্যামেরা

পরবর্তী

উলভস পরীক্ষায় ব্যর্থ ল্যাম্পার্ড

পরবর্তী
ল্যাম্পার্ডের ছবি, তিনি ভাবুক ও চিন্তিত, কালো সোয়েটার পরা. Channel i News - চ্যানেল আই নিউজ

উলভস পরীক্ষায় ব্যর্থ ল্যাম্পার্ড

পুলিশের গাড়ি লাইনে দাঁড়িয়ে, নিরাপত্তা ব্যবস্থা দৃশ্যমান. Channel i News - চ্যানেল আই নিউজ

থাইল্যান্ডে গোলাগুলিতে নিহত ৪

সর্বশেষ

এলএনজির কার্গো এলে গ্যাস সংকট কাটার আশা

আগস্ট ২২, ২০২৬

প্রথমবারের মতো পূর্ণমন্ত্রী হওয়া মিল্লাতের রাজনৈতিক উত্থান যেভাবে

আগস্ট ২২, ২০২৬

নতুন নেতৃত্ব পেল টেলিভিশন নাট্যকার সংঘ, কারা আছেন কমিটিতে?

আগস্ট ২২, ২০২৬
আন্দালিব পার্থ সংবিধান সংশোধনের নৈতিক অধিকার নিয়ে আলোচনা করছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মন্ত্রী আন্দালিভ রহমান পার্থের রাজনৈতিক জীবন

আগস্ট ২২, ২০২৬

যাকে নায়ক হিসেবে দেখেছেন ছটকু আহমেদ

আগস্ট ২১, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT