চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

চবিতে প্রতিবাদী মঙ্গল শোভাযাত্রা আয়োজন

অনিন্দিতা সরকার প্রথাঅনিন্দিতা সরকার প্রথা
৫:২১ অপরাহ্ণ ১৩, এপ্রিল ২০২৩
চট্টগ্রাম, জনপদ, শিক্ষা
A A

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) এর চারুকলা ইনস্টিটিউট বন্ধ থাকায় ইনস্টিটিউটের বাইরেই চলছে প্রতিবাদী মঙ্গল শোভাযাত্রার আয়োজন। ইনস্টিটিউটের ভেতরে বর্ষবরণ উদযাপনের অনুমতি না পেয়ে শিক্ষার্থীরা বাইরে বাদশা মিয়া সড়কের দুই পাশের দেয়ালে সাদাকালো বৈশাখী ম্যুরাল চিত্র এঁকে বরণ করে নিচ্ছে নতুন বছরকে।

চবি ক্যাম্পাসে সরেজমিনে এই চিত্র দেখা গেছে।

আয়োজনে থাকবে প্রতিবাদী ম্যুরাল, ডামি, বৈশাখী আল্পনা ও মঙ্গল শোভাযাত্রা। শোভাযাত্রাটি চারুকলা ইনস্টিটিউটের মূল ফটক থেকে কাজির দেওরী মোড় হয়ে চারুকলা ইনস্টিটিউটের মূল ফটকে ফিরে আসবে বলে জানা গেছে।

জানা যায়, মূল ক্যাম্পাসে ফেরার দাবিতে চলমান আন্দোলনের মাঝেই ২ ফেব্রুয়ারি চারুকলা ইনস্টিটিউট এক মাসের জন্য বন্ধ ঘোষণা করা হয়। পরে দুই দফা ছুটি বাড়িয়ে তা ঈদ পর্যন্ত বাড়ানো হয়৷

চবি চারুকলার স্নাতকোত্তর বিভাগের শিক্ষার্থী জহির রায়হান বলেন, সিন্ডিকেটের সিদ্ধান্ত অনুযায়ী ইনস্টিটিউট বন্ধ রাখা হয়েছে। সেজন্যে বর্ষবরণের কোনো আয়োজন করা হয়নি। তাই আমরা নিজস্ব অর্থায়নে ইনস্টিটিউটের বাইরেই শোভাযাত্রা করার সিদ্ধান্ত নিয়েছি।

আরেক শিক্ষার্থী মোহাম্মদ শহীদ জানান, আমরা প্রশাসনের কাছে অনুমতি নিতে গিয়েছিলাম। প্রক্টর স্যার আমাদের বলেন, তিনি এ বিষয়ে ভিসি ম্যামের সাথে কথা বলে জানাবেন। পরে এ বিষয়ে প্রশাসন আমাদের পরিচালকের সাথে একটি মিটিং করেন। সেখানে সিদ্ধান্ত নেওয়া হয় এই বছর ইনস্টিটিউটে বর্ষবরণ উদযাপন হবে না।

Reneta

এ বিষয়ে প্রক্টর নুরুল আজিম সিকদার বলেন, চারুকলার শিক্ষার্থীরা আমার কাছে অনুমতি চাইতে আসলে আমি তাদেরকে পরিচালকের রেফারেন্স নিয়ে আসতে বলি। কারণ অনুমতি নেওয়ার একটি অফিসিয়াল প্রসেস আছে। তারা এরপর আর আসেনি।

২০১০ সাল চারুকলা ইনস্টিটিউট নগরীর বাদশা মিয়া সড়কে স্থানান্তরিত হওয়ার পর স্বতন্ত্রভাবে প্রতিবছর মঙ্গল শোভাযাত্রার আয়োজন করে আসছে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়মঙ্গল শোভাযাত্রা
শেয়ারTweetPin

সর্বশেষ

ক্রিয়েটিভ অর্থনীতি খাত উন্নয়নে ৩০০ কোটি টাকা বরাদ্দ

জুন ১১, ২০২৬

১ লাখ স্বাস্থ্যকর্মী ও ৫ হাজার চিকিৎসক নিয়োগ দেবে সরকার

জুন ১১, ২০২৬

আইসিটি সেক্টর: উদ্যোক্তা তৈরিতে ৫০০ কোটি টাকার স্টার্টআপ তহবিলের প্রস্তাব

জুন ১১, ২০২৬

জুলাই শহীদ ও আহতদের পরিবারের আবাসনে ৩০০ কোটি টাকা বরাদ্দ

জুন ১১, ২০২৬
ছবি: সংগৃহীত

এলপিজি শিল্পে শুল্ক রেয়াত বহাল, ২০২৭ সালের জুন পর্যন্ত রেয়াত সুবিধা

জুন ১১, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT