চট্টগ্রাম

চট্টগ্রামে মাইক্রোবাসে ট্রেনের ধাক্কায় ১২ পর্যটক নিহত

চট্টগ্রামে ট্রেনের ধাক্কায় মাইক্রোবাসের ক্ষতিগ্রস্ত ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

চট্টগ্রামে মাইক্রোবাসে ট্রেনের ধাক্কায় হতাহতদের জন্য সমবেদনা জানাচ্ছেন স্থানীয়রা, দুর্ঘটনার স্থান।. Channel i News – চ্যানেল আই নিউজ

চট্টগ্রামের মিরসরাইয়ের খৈয়াছড়া ঝর্ণা এলাকায় ট্রেনের ধাক্কায় মাইক্রোবাসের ১২ যাত্রী নিহত হয়েছেন।

শুক্রবার দুপুর ২টার দিকে মিরসরাইয়ের খৈয়াছড়া ঝর্ণা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

মিরসরাই ফায়ার সার্ভিস অফিস জানায়, ঘটনাস্থল থেকে ১২ জনকে উদ্ধার করা হয়েছে। তাদের সবারই মৃত্যু হয়েছে।

নিহতরা সবাই মাইক্রোবাসের যাত্রী। তাৎক্ষণিক তাদের পরিচয় পাওয়া যায়নি।

চট্টগ্রামের রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নিজাম উদ্দিন জানান, চট্টগ্রাম থেকে ছেড়ে আসা একটি ট্রেনের ধাক্কায় এ দুর্ঘটনা ঘটে।

রেলওয়ের পূর্বাঞ্চলের মহাব্যবস্থাপক (জিএম) মো. জাহাঙ্গীর হোসেন বলেন, খৈয়াছড়া এলাকায় রেলওয়ের ওপর দিয়ে একটি সড়ক পথ গেছে। সেখানে রেলওয়ের নিযুক্ত গেটম্যানও আছে। দুর্ঘটনার পরপর গেটকিপারে সঙ্গে কথা বলেছি। গেটকিপার আমাকে জানিয়েছেন, ট্রেন আসার আগেই গেট ফেলা ছিল। কিন্তু মাইক্রোবাসের চালক গেটবারটি জোর করে তুলে রেললাইনে প্রবেশ করেন। এরপর মহানগর প্রভাতী ট্রেন মাইক্রোবাসটিকে ধাক্কা দেয়। আমরা ঘটনাটি তদন্ত করে দেখছি।

বিষয়:চট্টগ্রাম দুর্ঘটনা পর্যটক মিরসরাই

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…