সিরাজগঞ্জের রায়গঞ্জে অগভীর নলকূপ দখলকে কেন্দ্র করে সেচ মালিককে হাত পা ভেঙ্গে আহত করে সেচ সংযোগ বিচ্ছিন্ন করে দিয়েছে একদল দুর্বৃত্ত। ফলে অনিশ্চিত হয়ে পড়েছে প্রায় ১শ’ বিঘা জমির ফসল। ফসল নষ্ট হয়ে যাওয়ার আশংকায় চিন্তিত হয়ে পড়েছেন ৬০ জন কৃষক। এই ঘটনায় থানায় মামলা করা হলেও পুলিশের ভুমিকা নিয়ে প্রশ্ন তুলেছে ভুক্তভোগীর পরিবার। ফেরদৌস রবীনের পাঠানো তথ্য ও ভিডিওচিত্রে রাজীব আহমেদ এর রিপোর্ট।






