চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বর্ণবাদ ইস্যুতে মতবিরোধ, ক্রিকেট স্কটল্যান্ড চেয়ারম্যানের পদত্যাগ

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১০:৫১ পূর্বাহ্ণ ০১, এপ্রিল ২০২৩
ক্রিকেট, স্পোর্টস
A A

স্কটল্যান্ডের খেলাধুলা বিষয়ক জাতীয় সংস্থা স্পোর্টসকটল্যান্ডের সঙ্গে মতবিরোধের জেরে পদত্যাগ করেছেন দেশটির ক্রিকেট বোর্ডের চেয়ারম্যান অঞ্জন লুথরা। দায়িত্ব গ্রহণের মাত্র ছয় মাস পর তিনি পদত্যাগের ঘোষণা দিলেন।

লুথরা শুক্রবার সকালে টুইটারে দেয়া বিবৃতিতে স্পোর্টস্কটল্যান্ডের সাথে তার মতবিরোধের কথা প্রকাশ করেন। তার দাবি, একটি লবি গ্রুপ এবং মুষ্টিমেয় ব্যক্তির দাবির কাছে স্পোর্টস্কটল্যান্ড মাথা নত করছে। তাদের সঙ্গে যুক্ত খেলাধুলা এবং সম্প্রদায়গুলো নেতিবাচকভাবে প্রভাবিত হবে।

স্কটল্যান্ডের সর্বকালের সেরা উইকেটশিকারী মজিদ হক ক্রিকেট স্কটল্যান্ডকে ‘প্রাতিষ্ঠানিকভাবে বর্ণবাদী’ বলে অভিযোগ করার পর সংস্থাটির সব পরিচালক একযোগে পদত্যাগ করেন।

২০২১ সালের নভেম্বরে স্কটিশ অফস্পিনার মজিদ ক্যারিয়ারজুড়ে বর্ণবাদের শিকার হওয়ার অভিযোগ তুলেছিলেন। গায়ের রঙের কারণে বর্ণবাদের শিকার হওয়ার কথা জানিয়েছিলেন তার সতীর্থ কাসিম শেখও। মজিদ খেলোয়াড়, কোচসহ আরও অনেকের বিরুদ্ধে বর্ণবাদের অভিযোগ করেছিলেন।

বোর্ড পরিচালকদের পদত্যাগের পর উঠে আসে ভয়াবহ তথ্য। ক্রিকেট স্কটল্যান্ডের বিরুদ্ধে প্রাতিষ্ঠানিক বর্ণবাদের প্রমাণ পাওয়া যায়। স্বাধীন তদন্ত বিভাগের হাতে এসে পড়ে তাদের বর্ণবাদ সংক্রান্ত ৪৪৮টি উদাহরণ।

তদন্তে উঠে এসেছিল, যারা বর্ণবাদের কারণে তৈরি হওয়া সমস্যাগুলো সামনে এনেছিলেন তাদের উপেক্ষা করা হয়েছিল এবং জাতিগতভাবে ক্ষুদ্র আগ্রাসনের সংস্কৃতি বিকাশের অনুমতি দেয়া হয়েছিল।

Reneta

পর্যালোচনার অংশ হিসেবে একটি বেনামি জরিপ করা হয়েছিল। যার মধ্যে ৬২ শতাংশ ব্যক্তি প্রতিক্রিয়ায় জানিয়েছেন, তারা বর্ণবাদ-বৈষম্য বা বৈষম্যের ঘটনার শিকার হয়েছেন। তারা নিজেরাই দেখেছেন বা তাদের কাছে অভিযোগ আসে।

চেয়ারম্যান পদের পাশাপাশি ক্রিকেট স্কটল্যান্ডের প্রধান নির্বাহীর পদও খালি রয়েছে। অন্তর্বর্তীকালীন প্রধান নির্বাহী গর্ডন আর্থার গত এপ্রিলের শেষদিকে ব্যক্তিগত কারণ দেখিয়ে পদত্যাগ করেন।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ক্রিকেট স্কটল্যান্ডমজিদলিড স্পোর্টসস্কটল্যান্ড
শেয়ারTweetPin

সর্বশেষ

৯৫ মিনিটে মার্তিনেল্লির গোল, জাপানকে হারিয়ে শেষ ষোলোতে ব্রাজিল

জুন ৩০, ২০২৬

ভেনেজুয়েলায় ভূমিকম্পে স্ত্রী-দুই সন্তান হারালেন আর্জেন্টাইন ফুটবলার

জুন ৩০, ২০২৬

কাইশু সানোর গোলে প্রথমার্ধে এগিয়ে জাপান

জুন ২৯, ২০২৬
ছবি: সংগৃহীত

দোহায় যুক্তরাষ্ট্র-ইরান আলোচনা ঘিরে ভিন্নমুখী অবস্থান

জুন ২৯, ২০২৬
ছবি: সংগৃহীত

সিপিসির প্রতিষ্ঠাবার্ষিকীতে ‘১ জুলাই পদক’ দেবেন শি জিনপিং

জুন ২৯, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop
Bkash Full screen (Desktop/Tablet) Bkash Full screen (Mobile)

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT