চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

নৌকা সমর্থকদের হাত কেটে নেওয়ার হুমকি আওয়ামী লীগ নেতার

এনায়েতুর রহমান এনায়েতুর রহমান
৯:১০ অপরাহ্ণ ২২, ডিসেম্বর ২০২৩
- সেমি লিড, জনপদ, পটুয়াখালী
A A
আওয়ামী লীগ নেতার নৌকা সমর্থকদের হুমকি দেওয়ার দৃশ্য. Channel i News - চ্যানেল আই নিউজ

পটুয়াখালী কলাপাড়া উপজেলার লতাচাপলী ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও ইউপি চেয়ারম্যান আনসার উদ্দিন মোল্লার একটি বক্তব্য সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে। ভিডিওকে ঘিরে সৃষ্টি হয়েছে বিতর্ক।

ভিডিওতে দেখা যায়, আনসার উদ্দিন মোল্লা বলেন ‘নৌকার কর্মী সমর্থকদের হাত কেটে দেব।’

জানা যায়, গত বৃহস্পতিবার (২১ ডিসেম্বর) বিকেলে উপজেলার মহিপুর কো-অপারেটিভ মাধ্যমিক বিদ্যালয় মাঠে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে পটুয়াখালী-৪ আসনের স্বতন্ত্র প্রার্থী ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি মো. মাহবুবুর রহমানের ঈগল প্রতীকের সমর্থনে নির্বাচনী পথসভায় আনসার উদ্দিন মোল্লা এ হুঁশিয়ারি দেন।

Banglabid

বক্তব্যে মোল্লা বলেন, প্রত্যেক মা বোনদের বুঝাবেন এইবার আওয়ামী লীগের মার্কা ঈগল, আর পাগলের মার্কা হচ্ছে নৌকা। এসময় নৌকার সমর্থকদের হুমকি দিয়ে তিনি আরও বলেন, হাত কেটে দেবো, হাত কেটে দেব।

নৌকা প্রতীক নিয়ে ইউপি চেয়ারম্যান হয়ে দলের গুরুত্বপূর্ণ পদধারী একজন নেতা নৌকা প্রতীককে ব্যঙ্গ করে এমন কথা বলায় ক্ষোভে ফুঁসছেন তৃণমূল নেতাকর্মীরা। তবে বেফাঁস মন্তব্যকারী এই নেতার বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে বলে জানিয়েছেন উপজেলা আওয়ামী লীগ।

উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আব্দুল মোতালেব তালুকদার বলেন, পাগলের মার্কা নৌকা নয়, নৌকা বঙ্গবন্ধুর মার্কা। নৌকা শেখ হাসিনার মার্কা। এদেশের আঠারো কোটি মানুষের মার্কা নৌকা। তবে যিনি নৌকাকে পাগলের মার্কা বলেছেন তিনি নিজে পাগল আর তার ঈগল মার্কার প্রার্থীও পাগল। পাগল না হলে কেউ এমন মন্তব্য করতে পারে না। আসলে আনসার মোল্লা মাদকাসক্ত ব্যক্তি। তাই তিনি পাগলের মতো কথাবার্তা বলেন। এব্যাপারে আমরা জেলা আওয়ামী লীগের সভাপতি-সাধারণ সম্পাদকের সঙ্গে কথা বলে ব্যবস্থা নেব।

Reneta

পটুয়াখালী জেলা আওয়ামী লীগের সভাপতি কাজী আলমগীর বলেন, আনসার মোল্লা নিজে নৌকা নিয়ে নির্বাচন করে চেয়ারম্যান হইছেন। নৌকা পাগলের মার্কা হলে তিনি নৌকা নিয়ে নির্বাচন করলেন কেন? তার এই বক্তব্য দলের গঠনতন্ত্র পরিপন্থী। আমরা বিষয়টি খতিয়ে দেখে ব্যবস্থা নিব।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনপটুয়াখালী কলাপাড়া উপজেলা
শেয়ারTweetPin

সর্বশেষ

এলোমেলো দ্বিপাক্ষিক সিরিজের দিন শেষ, বলছেন আইসিসি সিইও

আগস্ট ১২, ২০২৬

গাজীপুর সাফারি পার্কে ‘রাজু বাহাদুর’সহ মারা গেল দুটি হাতি

আগস্ট ১২, ২০২৬

সরকারি সেবায় দালালের দৌরাত্ম্য নিয়ে প্রশ্ন তুলেছেন জাইমা রহমান

আগস্ট ১২, ২০২৬

‘পরিবেশের ভারসাম্য রক্ষা করাই আগামীর চ্যালেঞ্জ’

আগস্ট ১২, ২০২৬
বাংলাদেশের স্কুলের শিক্ষার্থীরা সাপ্তাহিক ছুটির বিষয়ে আলোচনা করছে।. Channel i News - চ্যানেল আই নিউজ

‘ভালো শিক্ষার্থী নয়, দুর্বল শিক্ষার্থীকে এগিয়ে নেওয়াই বড় অর্জন’

আগস্ট ১২, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT