চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ক্র্যাবের নতুন কার্যালয় উদ্বোধন

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৯:১৬ অপরাহ্ণ ২২, ডিসেম্বর ২০২২
বাংলাদেশ
A A

বাংলাদেশ ক্রাইম রিপোর্টার্স অ্যাসোসিয়েশন (ক্র্যাব) এর নতুন কার্যালয়ের উদ্বোধন করা হয়েছে।

বৃহস্পতিবার ২২ ডিসেম্বর বিকেলে রাজধানীর নয়াপল্টনে বাংলাদেশ ক্রাইম রিপোর্টার্স অ্যাসোসিয়েশনের (ক্র্যাব) নতুন কার্যালয় উদ্বোধন করেন দেশের শীর্ষস্থানীয় শিল্পপ্রতিষ্ঠান বসুন্ধরা গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) সায়েম সোবহান আনভীর।

এ সময় তিনি বলেন, আপনারা ৩৬ বছর পর স্থায়ী একটা জায়গা পেয়েছেন, আগামীতে যাতে আরো ভালো একটা জায়গা দিতে পারি সেটি আমি দেখবো। ভবিষ্যতে আমাদের এলাকায় একটা ভবন করে দেওয়ার চিন্তাভাবনা করবো, তবে এই স্পেসটাও সুন্দর। সামনে আরো ভালো কিছু হবে ইনশাআল্লাহ।

এর আগে তিনি ফিতা কেটে ক্র্যাবের নতুন কার্যালয়ের ইন্টেরিয়র (সাজসজ্জা) কাজ উদ্বোধন করেন।

ক্র্যাবের সভাপতি মির্জা মেহেদী তমাল বলেন, সায়েম সোবহান আনভীর স্বপ্ন বাস্তবায়ন করেন। এমন একটি স্বপ্ন আমরা দেখেছিলাম, তিনি দেখিয়েছিলেন এবং খুবই স্বল্প সময়ে তিনি বাস্তবায়ন করে দিয়েছেন। আমরা চিরকৃতজ্ঞ। আমরা আপনার অবদান কোনদিন ভুলতে পারবোনা, এটা ভুলার না।

বাংলাদেশ প্রতিদিনের সম্পাদক নঈম নিজাম বলেন, সায়েম সোবহান আনভীরের সঙ্গে আপনাদের পথচলা কেবল শুরু হলো। তিনি একটি কার্যালয় দিয়েছেন। আরও অনেক বড় পরিসরে কিছু হবে, আমার দেখা মতে তিনি সেরকম একজন অনন্য উচ্চতার ব্যতিক্রমী মানুষ।

Reneta

কালের কণ্ঠের প্রধান সম্পাদক কথাসাহিত্যিক ইমদাদুল হক মিলন তার বক্তব্যে সায়েম সোবাহান আনভীরের বিভিন্ন অবদানের কথা তুলে ধরেন।

এ সময় উপস্থিত ছিলেন বসুন্ধরা গ্রুপের এমডি সায়েম সোবহান আনভীরের ছেলে ওয়ালিদ সোবহান।

ক্র্যাবের সাংগঠনিক সম্পাদক আতাউর রহমানের সঞ্চালনায় আরো বক্তব্য দেন ক্র্যাবের সাবেক সভাপতি পারভেজ খান, আবুল খায়ের, মিজান মালিক, ক্র্যাবের সাধারণ সম্পাদক আসাদুজ্জামান বিকু, কার্যনির্বাহী কমিটির সদস্য আমানুর রহমান রনি।

এ সময় আরো উপস্থিত ছিলেন ডেইলি সানের সম্পাদক এনামুল হক চৌধুরী, বাংলনিউজের সম্পাদক জুয়েল মাজহার, বসুন্ধরা গ্রুপের মিডিয়া এডভাইজার মোহাম্মদ আবু তৈয়ব, কালের কণ্ঠের সম্পাদক শাহেদ মুহাম্মদ আলীসহ ক্র্যাবের কার্যনির্বাহী কমিটির সকল সদস্য ও ক্র্যাবের সদস্যবৃন্দ।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ক্র্যাব
শেয়ারTweetPin

সর্বশেষ

কাতারকে ৬-০ গোলে উড়িয়ে বিশ্বকাপে ঐতিহাসিক জয় কানাডার

জুন ১৯, ২০২৬

শেষ ২৩ মিনিটে ৫ গোল, লাল কার্ড ও পেনাল্টির নাটকীয় ম্যাচে জিতল সুইজারল্যান্ড

জুন ১৯, ২০২৬

মেসির বাবার শারীরিক অবস্থা নিয়ে যা জানাল পরিবার

জুন ১৯, ২০২৬

ছেলেদের ম্যাচ পরিচালনায় ইতিহাস গড়লেন টোরি পেন্সো

জুন ১৯, ২০২৬

ড্র করে বিশ্বকাপে টিকে থাকল সাউথ আফ্রিকা-চেক রিপাবলিক

জুন ১৯, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT