চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

৪ সাংবাদিকের বিরুদ্ধে মিথ্যা মামলা নিয়ে সিপিজের উদ্বেগ

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১০:২২ অপরাহ্ণ ১৯, ফেব্রুয়ারি ২০২৫
বাংলাদেশ
A A
সিপিজের লোগো, কালো অক্ষরে লেখা, উপরে লাল আগুনের আকারে ডানদিকে. Channel i News - চ্যানেল আই নিউজ

দেশের ৪ সাংবাদিকের বিরুদ্ধে দায়ের হওয়া মিথ্যা মানহানি মামলাকে সংবাদমাধ্যমের কণ্ঠরোধের অপচেষ্টা উল্লেখ করে উদ্বেগ জানিয়ে বিবৃতি দিয়েছে যুক্তরাষ্ট্রভিত্তিক আন্তর্জাতিক গণমাধ্যম সুরক্ষা সংস্থা সেন্টার ফর প্রটেক্ট জার্নালিস্ট।

গত সোমবার (১৭ ফেব্রুয়ারি) সংস্থাটির ওয়েবসাইটে এ বিবৃতি প্রকাশ করা হয়৷ মার্কিন এ সংবাদমাধ্যম সংস্থাটি বিশ্বব্যাপী সাংবাদিকদের সুরক্ষা নিশ্চিতে কাজ করে থাকে।

সিপিজের প্রতিবেদনে উল্লেখ করা সাংবাদিকরা হলেন, অনুসন্ধানমূলক সাপ্তাহিক পত্রিকা অগ্রযাত্রার ভারপ্রাপ্ত সম্পাদক এইচ এম মেহেদী হাসান, অ্যাসাইনমেন্ট এডিটর কামরুল ইসলাম, বিডিনিউজ৯৯৯ অনলাইন পোর্টালের সম্পাদক শাহ আলম খান এবং ইংরেজি দৈনিক ডেইলি পোস্ট এর সিনিয়র রিপোর্টার আল ইহসান।

জানা যায়, ব্যাংকখাতে লুটপাট চালিয়ে দেশ থেকে পালানোর পায়তারা করা ঋণখেলাপী ও শ্রমিকদের হয়রানিকারী তফরিদ কটন মিলের এমডি সামিউল ইসলামের দেশ থেকে পালানোর চেষ্টা ও শ্রমিক এবং নারী কর্মীকে হয়রানির তথ্য নিয়ে প্রতিবেদন প্রকাশ করায় বিভিন্ন পাওনাদার ব্যাংক কর্তৃপক্ষ হানা দেয় ঋণখেলাপী সামিউল ইসলামের বিভিন্ন প্রতিষ্ঠানে। তারা সামিউলের বিভিন্ন কারখানাও জব্দ করে। এরই জের ধরে ক্ষুব্ধ হয়ে গণমাধ্যমের কণ্ঠরোধের লক্ষ্যে ৪ সাংবাদিককে আসামি করে গত বছরের নভেম্বরে মানহানি মামলা করেন তফরিদ কটন মিলের এমডি ঋণখেলাপী শেখ শামিউল ইসলামের স্ত্রী নাজমুন নাহার। তবে মামলার পর ৫ মাস পার হয়ে গেলেও এখনো অভিযোগের সত্যতা প্রমাণ করতে পারেনি ঋণখেলাপী ও জনগণের টাকা লুটপাটকারী প্রতিষ্ঠানটি।

অন্যদিকে তফরিদ কটন মিলে চাকরি করে প্রতারিত, নির্যাতিত ও হয়রানির শিকার হওয়া শতাধিক কর্মকর্তা ও কর্মচারী কুখ্যাত ঋণখেলাপী শেখ সামিউলের বিরুদ্ধে বেশ কয়েকটি মামলা ও অভিযোগ করলেও এখনও সুবিচার না পেয়ে শঙ্কায় ভুগছেন। এ ব্যাপারে অন্তবর্তী সরকারের দৃষ্টি আকর্ষণ করেন ভুক্তভোগী কর্মকর্তা-কর্মচারীরা।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ৪ সাংবাদিকের বিরুদ্ধে মিথ্যা মামলামিথ্যা মামলাসিপিজেসিপিজের উদ্বেগ
শেয়ারTweetPin

সর্বশেষ

যশোরে টানা বৃষ্টিতে পাটক্ষেতের অপূরণীয় ক্ষতি

আগস্ট ২, ২০২৬
ঢাকা বিশ্ববিদ্যালয়ের লোগো ও ক্যাম্পাসের দৃশ্য. Channel i News - চ্যানেল আই নিউজ

ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তির আবেদন শুরুর তারিখ ঘোষণা

আগস্ট ২, ২০২৬

ইরানে নতুন করে হামলার পরিকল্পনা বাতিল করেছেন ট্রাম্প

আগস্ট ২, ২০২৬

মাত্র হাজার টাকায় এমন স্বর্গীয় সৌন্দর্য

আগস্ট ২, ২০২৬
ছবি: সংগৃহীত

যে হৃদয় আল্লাহর ওপর ভরসা করে, সে কখনো একা নয়

আগস্ট ২, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT