চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

রাজশাহী কেন্দ্রীয় কারাগারে শহীদ কমরেডদের স্মরণে সিপিবি’র শ্রদ্ধা

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৬:১২ অপরাহ্ণ ২৪, এপ্রিল ২০২৪
- সেমি লিড, রাজনীতি
A A
শহীদ কমরেডদের স্মরণে রাজশাহী কেন্দ্রীয় কারাগারে সিপিবি’র স্মরণসভা. Channel i News - চ্যানেল আই নিউজ

রাজশাহী কেন্দ্রীয় কারাগারে, ১৯৫০ সালের ২৪ এপ্রিল খাপড়া ওয়ার্ডে তৎকালীন স্বৈরাচারী সরকারের পুলিশের গুলিতে শহীদ কমরেডদের স্মরণে নির্মিত শহীদ মিনারে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি’র (সিপিবি) প্রতিনিধি দল শ্রদ্ধা নিবেদন করেছেন। এসময় খাপড়া ওয়ার্ডও পরিদর্শন করে দলটি।

আজ ২৪ এপ্রিল বুধবার সকালে শ্রদ্ধা নিবেদন ও খাপড়া ওয়ার্ড পরিদর্শনে যায় দলটির নেতৃবৃন্দ।

এ সময় সিপিবি’র কেন্দ্রীয় সাধারণ সম্পাদক রুহিন হোসেন প্রিন্স, সহকারী সাধারণ সম্পাদক মিহির ঘোষ, রাজশাহী বিভাগীয় সমন্বয়ক ও কেন্দ্রীয় কমিটির সদস্য মোহাম্মদ ইসমাইল হোসেন, কেন্দ্রীয় কমিটির সদস্য রাগীব আহসান মুন্না উপস্থিত ছিলেন। এরপর নেতৃবৃন্দ রাজশাহী বিভাগীয় কমিশনারের কাছে স্মারকলিপি দেন।

Banglabid

সেদিন পুলিশের গুলিতে নিহত বিপ্লবীরা হলেন- বিজন সেন (রাজশাহী) ,কম্পরাম সিংহ (দিনাজপুর), হানিফ শেখ (কুষ্টিয়া), সুধীন ধর (রংপুর), দেলোয়ার হোসেন (কুষ্টিয়া),সুখেন ভট্টাচার্য (ময়মনসিংহ) এবং আনোয়ার হোসেন (খুলনা)।

নিহত বিপ্লবীদের মধ্যে সুধীন ধর এবং বিজন সেন ছিলেন রেল শ্রমিক। হানিফ শেখ ছিলেন কুষ্টিয়া মোহিনী মিলের শ্রমিক নেতা। সুখেন্দ ভট্টাচার্য ছিলেন ময়মনসিংহ আনন্দ মোহন কলেজের স্নাতক পরীক্ষার্থী। দেলোয়ার হোসেন ছিলেন রেলওয়ের লাল ঝাণ্ডা শ্রমিক ইউনিয়নের নেতা এবং আনোয়ার হোসেন ছিলেন খুলনার দৌলতপুর কলেজের দ্বিতীয় বর্ষের ছাত্র এবং ছাত্র ফেডারেশনের নেতা।

Reneta

গুলিবিদ্ধ আহতরা হলেন- ১. সৈয়দ মনসুর হাবিবুল্লাহ (মুর্শিদাবাদ এর অধিবাসী, ১৯৭৭–৮২ সময়ে পশ্চিমবঙ্গ বিধানসভার স্পিকার ও সাবেক আইনমন্ত্রী)। ২. আব্দুস শহীদ (বরিশাল) ৩. আব্দুল হক (যশোর) ৪. কমরেড প্রসাদ রায় (পাবনা) ৫. আমিনুল ইসলাম বাদশা (পাবনা) ৬. আশু ভরদ্বাজ ৭. সত্যেন সরকার ৮. নূরুন্নবী চৌধুরী ৯. প্রিয়ব্রত দাস ১০. অনন্ত দেব ১১. গনেন্দ্র নাথ সরকার ১২. নাসির উদ্দিন আহমেদ ১৩. শচীন্দ্র ভট্টাচার্য ১৪. সাইমন মন্ডল ১৫. কালিপদ সরকার ১৬. অনিমেষ ভট্টাচার্য ১৭. বাবর আলী (দিনাজপুর) ১৮. গারিস উল্লাহ সরকার ১৯. ভুজেন পালিত (দিনাজপুর) ২০. ফটিক রায় ২১. সীতাংশু মৈত্র ২২. সদানন্দ ঘোষ দস্তিদার ২৩. ভোলারাম সিংহ ২৪. সত্য রঞ্জন ভট্টাচার্য ২৫. লালু পান্ডে ২৬. মাধব দত্ত ২৭. কবীর শেখ ২৮. আভরন সিংহ ২৯. সুধীর স্যানাল ৩০. শ্যামাপদ সেন (বগুড়া) ৩১. হীরেন সেখ ৩২. পরিতোষ দাস গুপ্ত।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: কমরেডকেন্দ্রীয় কারাগাররাজশাহীরাজশাহী কেন্দ্রীয় কারাগারসিপিবি
শেয়ারTweetPin
পূর্ববর্তী

অভিনয়ে ফিরলেন প্রীতি জিনতা, নেপথ্যে আমির?

পরবর্তী

আওয়ামী লীগ, বিএনপি ও জাপা’র ১৯ নেতাকে নিয়ে ফেলোশিপ প্রোগ্রাম

পরবর্তী
শিক্ষার্থীদের ফেলোশিপ প্রদান অনুষ্ঠানে অংশগ্রহণকারী ব্যক্তিরা. Channel i News - চ্যানেল আই নিউজ

আওয়ামী লীগ, বিএনপি ও জাপা’র ১৯ নেতাকে নিয়ে ফেলোশিপ প্রোগ্রাম

নেতা ও অনুসারীরা একত্রে দাঁড়িয়ে ছবি তুলছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

শিশুসাহিত্য ছেড়ে শিশু পর্নোগ্রাফি

সর্বশেষ

যাকে নায়ক হিসেবে দেখেছেন ছটকু আহমেদ

আগস্ট ২১, ২০২৬

‘কোনদিন মনে হয় নাই মানুষটা টাকা বানানোর জন্য রাজনীতিতে এসেছেন’

আগস্ট ২১, ২০২৬

হাসপাতালে পরীক্ষা শেষে আবার কারাগারে ইমরান খান

আগস্ট ২১, ২০২৬

জার্মানিতে দক্ষ কর্মীর সংকট

আগস্ট ২১, ২০২৬

শপথ নেওয়া মন্ত্রী-প্রতিমন্ত্রীরা কে কোন দায়িত্বে?

আগস্ট ২১, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT