কক্সবাজার রেল ও মাতারবাড়ি সমুদ্র বন্দর উদ্বোধন শনিবার
কক্সবাজার রেলওয়ে স্টেশন ও মাতারবাড়ি সমুদ্র বন্দর উদ্বোধনের ছবি, যেখানে স্টেশন ও বন্দরের নির্মাণ কাজ দেখা যাচ্ছে।. Channel i News – চ্যানেল আই নিউজ
ভিডিও প্রতিবেদনের বিস্তারিত তথ্য ও প্রাসঙ্গিক বর্ণনা নিচে পড়ুন।
চট্টগ্রাম থেকে কক্সবাজার পর্যন্ত ১০২ কিলোমিটার রেললাইনে ট্রেন চলাচল, মাতারবাড়ি গভীর সমুদ্রবন্দর চ্যানেল ও মাতারবাড়ী কয়লাভিত্তিক বিদ্যুৎকেন্দ্রসহ বেশ কয়েকটি প্রকল্প উদ্বোধন করতে শনিবার কক্সবাজার যাচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এদিন সকালে ট্রেন চলাচল উদ্বোধন করে কক্সবাজার থেকে রামু পর্যন্ত ট্রেনে ভ্রমণ করবেন প্রধানমন্ত্রী। পরে মাতারবাড়িতে জনসভায় যোগ দেবেন তিনি। প্রধানমন্ত্রীর সফরকে ঘিরে উৎসবমুখর পুরো কক্সবাজার শহর।
পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…



