চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বন্ধ হচ্ছে না কক্সবাজার-চট্টগ্রাম ঈদ স্পেশাল ট্রেন

সরওয়ার আজম মানিক সরওয়ার আজম মানিক
৯:২৭ অপরাহ্ণ ২৩, জুন ২০২৪
- সেমি লিড, কক্সবাজার, জনপদ
A A
কক্সবাজার-চট্টগ্রাম ঈদ স্পেশাল ট্রেনের স্টেশন, যাত্রীরা অপেক্ষা করছে।. Channel i News - চ্যানেল আই নিউজ

কক্সবাজার-চট্টগ্রাম রুটে চলাচলকারী কক্সবাজার ঈদ স্পেশাল ট্রেন স্থায়ী ট্রেনে রূপান্তরিত করে নিয়মিত চালু রাখার দাবিতে রেলওয়ের মহাপরিচালক সরদার শাহাদাত আলীর কাছে স্মারকলিপি দিয়েছে বাংলাদেশ যাত্রী কল্যাণ সমিতি। এ সময় ট্রেনটি বন্ধ না করার আশ্বাস দেন রেলওয়ে মহাপরিচালক সরদার শাহাদাত আলী।

রোববার ২৩ জুন সমিতির মহাসচিব মো. মোজাম্মেল হক চৌধুরীর নেতৃত্বে সংগঠনের নেতারা এ স্মারকলিপি জমা দেন।

স্মারকলিপিতে বলা হয়েছে, রেলসেবা জনগণের দোরগোড়ায় পৌঁছে দিতে চট্টগ্রাম-কক্সবাজার রেলপথে ১৮ হাজার কোটি টাকা ব্যয় করে নতুন রেলপথ নির্মাণ হয়েছে। এরপর রেল কর্তৃপক্ষ শুধু রাজধানীবাসীকে সুবিধা দিতে ঢাকা-কক্সবাজার দুটি ট্রেন সার্ভিস চালু হলেও চট্টগ্রাম, দক্ষিণ চট্টগ্রাম ও কক্সবাজারের জনগণ রেলসেবা থেকে বঞ্চিত। এতে করে স্থানীয় এলাকাবাসীর মধ্যে ক্ষোভের সঞ্চার হচ্ছে।

Banglabid

এমন পরিস্থিতিতে স্থানীয় এলাকাবাসীর দাবির মুখে বিগত ঈদুল ফিতরে চট্টগ্রাম-কক্সবাজার রেলপথে কক্সবাজার স্পেশাল নামে একটি ট্রেন সার্ভিস চালু হয়। যা অল্প সময়ের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা লাভ করে যাত্রীবান্ধব বাহনে পরিণত হয়েছে।
ঈদের পর নির্ধারিত সময়ে ট্রেনটি বন্ধ হয়ে যাওয়ার কথা থাকলেও স্থানীয় রেল প্রশাসনের মাঠ জরিপ প্রতিবেদনের পরিপ্রেক্ষিতে ট্রেনটি চলাচলের সময়সীমা দুই দফা বাড়ানো হয়েছে। তখন বাস মালিকেরা চট্টগ্রাম-কক্সবাজার রুটে যাত্রী প্রতি বাস ভাড়া ১০০ টাকা পর্যন্ত কমিয়ে আনতে বাধ্য হয়। তারপরেও বাসে যাত্রী পাওয়া যাচ্ছিল না। এমন সময়ে অদৃশ্য কারণে এ ট্রেনটি বন্ধ করে দেওয়া হয়।

স্মারকলিপিতে আরও বলা হয়েছে, দেশের আন্তঃনগর ট্রেন সার্ভিসগুলোর মধ্যে অন্যান্য ট্রেনের তুলনায় ঢাকা-কক্সবাজার এবং চট্টগ্রাম-কক্সবাজার রুটে যাত্রী বেশি এবং আয়ও বেশি। এ ছাড়াও ১৮ হাজার কোটি টাকা ব্যয়ে নির্মিত এ রেলপথে ঢাকা থেকে দুটি রেল চালালে বিনিয়োগের খরচ উঠবে না। এতে রেল কর্তৃপক্ষের লোকসানের বোঝা দিন দিন বাড়বে।

স্মারকলিপি গ্রহণকালে রেলওয়ের মহাপরিচালক সরদার শাহাদাত আলী ঈদ স্পেশাল হিসেবে চালু করা ট্রেনটি বন্ধ হবে না বলে আশ্বাস দেন এবং ট্রেনটিকে নিয়মিত চলাচলের ব্যবস্থা নেওয়ার ঘোষণাও দেন।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ঈদ স্পেশাল ট্রেন
শেয়ারTweetPin

সর্বশেষ

নায়িকা পূজা বললেন ‘আমার এখনও বিয়ে হয়নি’

আগস্ট ১৮, ২০২৬

দুদকের নতুন চেয়ারম্যান এ কে এম আসাদুজ্জামান

আগস্ট ১৭, ২০২৬
ছবি: সংগৃহীত

আগামী হজ মৌসুমের প্রস্তুতি শুরু করেছে সৌদি আরব

আগস্ট ১৭, ২০২৬

বাংলাদেশে এসে জানালেন কেন ফুটবলার হয়েছেন ক্যানেজিয়া

আগস্ট ১৭, ২০২৬

মন্ত্রিপরিষদ ও জনপ্রশাসন সচিবের চুক্তির মেয়াদ আরও এক বছর বাড়ল

আগস্ট ১৭, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT