চ্যানেল আই অনলাইন
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • স্বাস্থ্য
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

করোনা এখনও বড় ধরনের হুমকি: বিশ্ব স্বাস্থ্য সংস্থা

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
২:১৮ অপরাহ্ন ১১, জানুয়ারি ২০২৪
আন্তর্জাতিক সেমি লিড নিউজ, স্বাস্থ্য
A A

বিশ্ব স্বাস্থ্য সংস্থা বলেছে, গত বছরের ডিসেম্বরে কোভিড-১৯ এ প্রায় ১০ হাজার লোক মারা গেছে এবং হাসপাতালে ভর্তির সংখ্যা বেড়েছে ৪২ শতাংশ। বুধবার (১০ জানুয়ারি) এ প্রেক্ষিতে বিশ্ব স্বাস্থ্য সংস্থা সতর্ক করে বলেছে, কোভিড এখনও বড় ধরনের হুমকি হিসেবে বিবেচিত।

সংস্থাটি বলেছে, বিভিন্ন উৎস থেকে পাওয়া তথ্যে দেখা গেছে গতমাসে করোনা সংক্রমণ বেড়েছে। বিশেষ করে ক্রিসমাসের সময়ে বড় জমায়েতের কারণে বিশ্বব্যাপী করোনার জেন-১ সংক্রমণ বেড়ে গেছে।

সংস্থার প্রধান টেডরস গেব্রিয়াসিস আধাণম বলেছেন, কোভিড এখন আর বৈশ্বিক জরুরি স্বাস্থ্যের বিষয় না থাকলেও এটি এখনও ছড়াচ্ছে। বিভিন্ন ভ্যারিয়েন্টে পরিবর্তিত হচ্ছে এবং মানুষও মারা যাচ্ছে। নভেম্বরের তুলনায় ডিসেম্বরে বিশ্বে ১০ হাজার লোকের মৃত্যু ছাড়াও করোনায় আক্রান্ত রোগীর হাসপাতালে ভর্তির সংখ্যা বেড়েছে ৪২ শতাংশ এবং জরুরি সেবা ইউনিটে ভর্তি বেড়েছে ৬২ শতাংশ।

টেডরস বলেন, এসব তথ্য মূলত ইউরোপ ও আমেরিকার ৫০টি দেশের। কিন্তু, নিশ্চিত ভাবে অন্যান্য দেশেও এসব সংখ্যা বেড়েছে যার তথ্য এখানে আসেনি।

সংস্থার প্রধান আরও বলেন, মহামারির সর্বোচ্চ চূড়ার তুলনায় ১০ হাজার লোকের মৃত্যুর সংখ্যাটি অনেক কম। কিন্তু প্রতিরোধযোগ্য এই মৃত্যুর সংখ্যা অগ্রহণযোগ্য।

তিনি বিশ্বব্যাপী সরকারগুলোকে নজরদারি জারি বাড়াতে এবং সাশ্রয়ী মূল্যের নির্ভরযোগ্য পরীক্ষার সুযোগ দেয়ার আহ্বান জানান। এছাড়া জনগণের প্রতি টিকা দেয়া, পরীক্ষা করাসহ মাস্ক পরা চালিয়ে যাওয়ার আহ্বান জানান আধাণম।

Jui  Banner Campaign
ট্যাগ: করোনাভাইরাসকোভিড-১৯বিশ্ব স্বাস্থ্য সংস্থা
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

নরওয়ের ক্রাউন প্রিন্সেসের ছেলে বিচারের মুখোমুখি

ফেব্রুয়ারি ৩, ২০২৬
ছবি: কানাডার সাবেক মন্ত্রী বিল ব্লেয়ার।

পদত্যাগ করলেন কানাডার সাবেক মন্ত্রী বিল ব্লেয়ার

ফেব্রুয়ারি ৩, ২০২৬

বিএনপির ড. এম এ কাইয়ুমের প্রার্থিতা বৈধ ঘোষণা করেছেন হাইকোর্ট

ফেব্রুয়ারি ৩, ২০২৬

স্পেসএক্স ও এক্সএআই একীভূত করলেন মাস্ক, এআই ডেটা সেন্টারের পরিকল্পনা

ফেব্রুয়ারি ৩, ২০২৬
ছবি: সংগৃহীত

তুরস্কে যুক্তরাষ্ট্র–ইরান বৈঠকের সম্ভাবনা, সামরিক পদক্ষেপ বিবেচনায় ট্রাম্প

ফেব্রুয়ারি ৩, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT