অবকাশকালীন ছুটি শেষে আগামী ২০ অক্টোবর সুপ্রিম কোর্টের আইনজীবীদের সাথে সৌজন্য সাক্ষাতে মিলিত হবেন প্রধান বিচারপতি ও সুপ্রিম কোর্টের উভয় বিভাগের বিচারপতিরা।
সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেল আজিজ আহমদ ভুঞা স্বাক্ষরিত এসংক্রান্ত বিজ্ঞপ্তিতে বলা হয়েছে যে, ‘প্রধান বিচারপতি ড. সৈয়দ রেফাত আহমেদ ও সুপ্রিম কোর্টের উভয় বিভাগের বিচারপতিবৃন্দ অবকাশকালীন ছুটি শেষে প্রথম কার্যদিবস আগামী ২০ অক্টোবর সকাল সাড়ে এগারোটা থেকে দুপুর একটা পর্যন্ত সুপ্রিম কোর্টের মূল ভবনের ইনার গার্ডেনে অ্যাটর্নি জেনারেল, সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতি ও সম্পাদক এবং সুপ্রিম কোর্টের আইনজীবীগণের সাথে সৌজন্য সাক্ষাতে মিলিত হবেন।’







