বিনোদন

সন্তানের ভরণপোষণের জন্য ৮ হাজার ডলার দিতে হবে ‘বন্ড গার্ল’কে

খুশি মহিলা হাসিমুখে, প্রকৃতি পেছনে, সুন্দর দৃশ্য. Channel i News - চ্যানেল আই নিউজ

একজন মহিলা হাসিমুখে, প্রকৃতি পেছনে, শান্ত ও সুখী অনুভূতি প্রকাশ করছে।. Channel i News – চ্যানেল আই নিউজ

লস অ্যাঞ্জেলেস সুপিরিয়র কোর্ট ‘ক্যাট ওমেন’ এবং ‘বন্ড গার্ল’ খ্যাত হ্যালি বেরিকে সন্তানের ভরণপোষণ বাবদ প্রতি মাসে ৮ হাজার ডলার দেয়ার নির্দেশ দিয়েছে। এই অর্থ প্রাক্তন স্বামী ফরাসি অভিনেতা মার্টিনেজকে নয় বরং তাদের ৯ বছর বয়সী ছেলে ম্যাসিওর স্কুলে জমা দিতে হবে হ্যালিকে।

আদালতের দেয়া নির্দেশে বলা হয়েছে, অভিনেত্রীকে সন্তানের ‘স্কুল টিউশন, স্কুল ইউনিফর্ম এবং স্কুলের আনুষঙ্গিকে’-এর জন্য এই অর্থ দিতে হবে।

শুধু স্কুলের খরচ নয়, সন্তানের হেলথ ইনস্যুরেন্সের অর্থ এবং চিকিৎসার শতভাগ খরচ দিতে হবে অভিনেত্রীকে। এছাড়াও ২ বিলিয়নের বেশি অর্থ আয় করলে তার ৪.৩ শতাংশ সন্তানের খরচের জন্য দেয়ার নির্দেশ দেয়া হয়েছে হ্যালিকে।

বিচ্ছেদের চুক্তিতে হ্যালি বেরি এবং মার্টিনেজ দুজনেই সন্তানের জিম্মা পেয়েছেন অর্ধেক সপ্তাহ করে। সোম থেকে বুধ কিংবা বুধ থেকে শুক্র ম্যাসিও বাবা কিংবা মায়ের কাছে থাকবে।

২০১৩ সালে ১৩ জুলাই ফ্রান্সে অলিভার মার্টিনেজকে বিয়ে করেছিলেন হ্যালি বেরি। ২০১৬ সালে তাদের বিচ্ছেদ হয়। এটি ছিল মার্টিনেজের প্রথম এবং হ্যালির তৃতীয় বিয়ে।

বিষয়:মার্টিনেজলিড বিনোদনহ্যালি বেরি
প্রতিবেদক

চ্যানেল আই অনলাইন

চ্যানেল আই অনলাইন

আরও →

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…