বিনোদন

শরীরের ১০টি হাড় ভেঙেছে ‘জেমস বন্ড’ নায়িকার!

নেটফ্লিক্সের সাক্ষাৎকারে অভিনেত্রী হ্যালি বেরি

জেমস বন্ড সিনেমার অভিনেত্রীকে দেখা যাচ্ছে, হাসিমুখে, কালো পোশাক পরা. Channel i News - চ্যানেল আই নিউজ

জেমস বন্ড সিনেমার অভিনেত্রী একটি ইভেন্টে উপস্থিত, কালো পোশাক পরা, হাসিমুখে।. Channel i News – চ্যানেল আই নিউজ

দীর্ঘ ফিল্ম ক্যারিয়ারে অ্যাকশন দৃশ্যে অভিনয় করতে গিয়ে শরীরের ১০টি হাড় ভেঙেছে মার্কিন অভিনেত্রী হ্যালি বেরির। ৩৫ বছরের অভিনয় ক্যারিয়ারে অসংখ্য সিনেমায় অভিনয় করেছেন তিনি। শুধু তাই নয়, ‘জেমস বন্ড’ সিরিজের মতো সিনেমায় অভিনয় করে নজর কেড়েছেন অস্কারজয়ী এই অভিনেত্রী।

নেটফ্লিক্সকে দেওয়া সাক্ষাৎকারে ৫৭ বছর বয়সী হ্যালি বেরি জানান, ‘আমার হাত ভেঙেছে, দুইবার পাঁজর ভেঙেছে। একবার একসঙ্গে দুই পাঁজর ভেঙেছিল। আরেকবার পাঁজরের তিনটা হাড় ভাঙে। একবার টেলবোন ভাঙে, আরেকবার পায়ের দুই আঙুল ভেঙেছিল।’

২০১২ সালে মুক্তি পায় হ্যালি বেরি অভিনীত ‘ডার্ক টাইড’ সিনেমা। এ সিনেমার শুটিংয়ের সময়ে শ্বাস বন্ধ করে পানির নিচে ডুবে থাকতে হয়েছিল তাকে। সেই স্মৃতিচারণ করে এ অভিনেত্রী বলেন, ‘এ সিনেমার শুটিংয়ের সময়ে আড়াই মিনিট শ্বাস বন্ধ করে ডুব দিয়ে ছিলাম। মনে হয়েছিল, আমি মরে যাচ্ছি।’

হ্যালি বেরির পরবর্তী সিনেমা ‘দ্য ইউনিয়ন’। এতে তার সহশিল্পী হিসেবে রয়েছেন অভিনেতা মার্ক ওয়ালবার্গ। আগামী ১৬ আগস্ট নেটফ্লিক্সে এটি মুক্তির কথা রয়েছে। –ইন্ডিয়া টুডে

বিষয়:জেমস বন্ডমার্কিন অভিনেত্রীহ্যালি বেরি
প্রতিবেদক

চ্যানেল আই অনলাইন

চ্যানেল আই অনলাইন

আরও →

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…