চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

চুমুকাণ্ডে রুবিয়ালেসের আড়াই বছরের কারাদণ্ডের আবেদন

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১০:৫৫ পূর্বাহ্ণ ২৮, মার্চ ২০২৪
ফুটবল, স্পোর্টস
A A
নির্বাচনী প্রার্থীর দৃঢ়চেতা চেহারা. Channel i News - চ্যানেল আই নিউজ

স্পেনের বিশ্বকাপ জয়ী স্ট্রাইকার জেনিফার হারমোসোকে প্রকাশ্যে চুমু দেয়ার ঘটনাটি আদালতে বিচারাধীন রয়েছে। চুমুকাণ্ডে দেশটির ফুটবল ফেডারেশনের সাবেক সভাপতি লুইস রুবিয়ালেসকে আড়াই বছরের কারাদণ্ড দেয়ার আবেদন জানানো হয়েছে।

উচ্চ আদালতের একজন প্রসিকিউটর আবেদনটি করেন। বুধবার আদালতের নথি গণমাধ্যমে প্রকাশের পর এ তথ্য জানা যায়। রুবিয়ালেসের বিরুদ্ধে প্রসিকিউটর মার্তা দুরান্তেজ যৌন নিপীড়ন এবং চুমুর পর তার কথিত কার্যকলাপের জন্য জবরদস্তির অভিযোগ আনেন। এই দুই অভিযোগে তিনি যথাক্রমে এক বছর এবং দেড় বছর কারাদণ্ডের আবেদন করেন।

অস্ট্রেলিয়ার সিডনিতে গত বছরের ২০ আগস্ট মেয়েদের ফুটবল বিশ্বকাপের ফাইনালে স্পেনের শিরোপা জয়ের পর হারমোসোকে প্রকাশ্যে চুমু দেন রুবিয়ালেস। ঘটনার পর হারমোসো ও তার সতীর্থরা বলেছিলেন, চুমুটি অবাঞ্ছিত এবং অবমাননাকর ছিল। তবে রুবিয়েলস দাবি করেছিলেন, চুমুটি হারমোসোর সম্মতিতেই দেয়া হয়েছিল এবং তিনি কোনো অন্যায় করেননি।

Banglabid

প্রসিকিউটর আদালতে আরও অভিযোগ করেন, স্পেন নারী দলের তৎকালীন হোর্হে ভিলদা, বর্তমান ক্রীড়া পরিচালক আলবার্ট লুক এবং ফেডারেশনের বিপণন প্রধান রুবেন রিভেরা চুমুটি সম্মতিপূর্ণ বলে স্বীকারে হারমোসোকে বাধ্য করেছিলেন। তারা এই স্ট্রাইকারের বন্ধুবান্ধব এবং পরিবারের মাধ্যমে নিরবচ্ছিন্নভাবে বারবার চাপ প্রয়োগ করে হয়রানি করেন। আদালতে হাজির হয়ে তারা তিনজন অবশ্য অভিযোগ স্বীকার করেননি। দোষী সাব্যস্ত হলে প্রত্যেকের ১৮ মাসের জেল হতে পারে।

রুবিয়ালেস, ভিলদা, লুক এবং রিভেরা মিলে হারমোসোকে এক লাখ ইউরো ক্ষতিপূরণ দিতে হবে বলেও দাবি করেন প্রসিকিউটর মার্তা দুরান্তেজ। আবেদনে তিনি, রুবিয়ালেসকে এই অর্থের পরিমাণের অন্তত অর্ধেক দিতে হবে বলে উল্লেখ করেন।

চুমুকাণ্ডে স্প্যানিশ ফুটবল ফেডারেশনের সভাপতির পদ থেকে রুবিয়ালেস পদত্যাগে বাধ্য হয়েছিলেন। পরে ফিফার ডিসিপ্লিনারি কমিটি তাকে তিন বছরের জন্য ফুটবল সংক্রান্ত সকল কার্যক্রম থেকে নিষিদ্ধ করে।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: আদালতচুমুকাণ্ডদুরান্তেজভিলদামেয়েদের বিশ্বকাপ-২০২৩রিভেরারুবিয়ালেসলিড স্পোর্টসলুকস্পেনহারমোসো
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

জালের এক টানে ৪৬ মণ ইলিশ, বিক্রি ৪৮ লাখের বেশি

আগস্ট ৯, ২০২৬
ছবি: সংগৃহীত

কী ঘটতে চলেছে নেপালে, প্রধানমন্ত্রী বলেন্দ্র শাহ ও সেনাপ্রধানের বৈঠক

আগস্ট ৮, ২০২৬

সাকিব-হৃদয়দের জাফনাকে হারিয়ে এলপিএল চ্যাম্পিয়ন গল গ্যালান্টস

আগস্ট ৮, ২০২৬
ছবি: সংগৃহীত

রাষ্ট্রপতি নির্বাচনে অংশ নেবে জামায়াতে ইসলামী

আগস্ট ৮, ২০২৬
বাংলাদেশ সরকারের লোগো, জাতীয় দিবসের বাতিলের খবরের সাথে সম্পর্কিত. Channel i News - চ্যানেল আই নিউজ

নতুন দায়িত্বে ৬ মন্ত্রী-প্রতিমন্ত্রী, উচ্চপর্যায়ের কমিটি গঠন

আগস্ট ৮, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT