অপরাধ

সারাদেশে ১৪৮ প্লাটুন বিজিবি ও র‍্যাবের ৪২২ টহল দল মোতায়েন

বাংলাদেশের সীমান্তে বিজিবি ও র‍্যাবের টহল দল, নিরাপত্তা নিশ্চিত করছে. Channel i News - চ্যানেল আই নিউজ

সারাদেশে ১৪৮ প্লাটুন বিজিবি ও র‍্যাবের ৪২২ টহল দল মোতায়েনের ছবি, নিরাপত্তা ও আইনশৃঙ্খলা রক্ষা।. Channel i News – চ্যানেল আই নিউজ

দেশের রাজনৈতিক পরিস্থিতি ও আইনশৃঙ্খলা রক্ষায় সারাদেশে ১৪৮ প্লাটুন বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) মোতায়েন করা হয়েছে। এর মধ্যে ঢাকা ও এর আশপাশের জেলায় ১৮ প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে।

মঙ্গলবার (১৯ ডিসেম্বর) এ তথ্য জানান বিজিবির জনসংযোগ কর্মকর্তা মো. শরীফুল ইসলাম।

তিনি জানান, আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে ঢাকা ও আশপাশের জেলায় ১৮ প্লাটুনসহ সারাদেশে ১৪৮ প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে।

এদিকে, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে রোবাস্ট প্যাট্রলিংসহ রাজধানীতে র‍্যাবের ১৩০টি টহল দলসহ সারাদেশে ৪২২টি টহল দল মোতায়েন রয়েছে বলে জানিয়েছে র‍্যাব।

যাত্রী ও পণ্য পরিবহনে নিরাপত্তা দিতে দেশের বিভিন্ন স্থানে দূরপাল্লার গণপরিবহন ও পণ্যবাহী পরিবহনকে নিরাপদে গন্তব্যস্থলে পৌঁছে দিচ্ছে বলে সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

সারাদেশে ১৪৮ প্লাটুন বিজিবি ও র‍্যাবের ৪২২ টহল দল মোতায়েনসংবাদ বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, যে কোনো ধরনের নাশকতা ও সহিংসতা প্রতিরোধে বাসস্ট্যান্ড, রেলস্টেশনসহ গুরুত্বপূর্ণ স্থানে র‍্যাবের গোয়েন্দারা ছদ্মবেশে নজরদারি করছে। প্রতীক বরাদ্দ পরবর্তীতে সারাদেশে  আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে রোবাস্ট টহল, নিয়মিত টহল, গোয়েন্দা নজরদারির পাশাপাশি মিথ্যা তথ্য বা গুজব প্রতিরোধে অনলাইনে নজরদারি করা হচ্ছে।

বিষয়:বিজিবি মোতায়েন

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…