চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • নির্বাচন ২০২৬
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

যমুনার বুকে অনেকটাই দৃশ্যমান দেশের দীর্ঘতম রেলসেতু

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১১:১৭ পূর্বাহ্ন ২৪, জুলাই ২০২৩
- সেমি লিড, বাংলাদেশ
A A

যমুনার বুকে দ্রুত গতিতে এগিয়ে চলছে দেশের দীর্ঘতম মেগা প্রকল্প বঙ্গবন্ধু শেখ মুজিব রেলওয়ে সেতুর নির্মাণ কাজ। ৪ দশমিক ৮ কিলোমিটার সেতুর মূল কাঠামো প্রায় ২ কিলোমিটার এখন দৃশ্যমান। নদীর দু’পাড়ে সমান তালে এগিয়ে চলছে সংযোগ রেলপথ নির্মাণের কাজও।

কাজের গতি অব্যাহত থাকলে নির্ধারিত সময়ের মধ্যেই রেলসেতুর নির্মাণ কাজ শেষ হবে বলে আশা প্রকাশ করেন প্রকল্প পরিচালক আল ফাত্তাহ মো. মাসুদুর রহমান।

যমুনায় মোট ৫০টি পিয়ার ও ৪৯টি স্প্যানে নির্মিত হবে দেশের দীর্ঘতম ডুয়েল গেজ ডাবল ট্রাকের এই রেলসেতু। মোট ৪ দশমিক ৮ কিলোমিটার দৈর্ঘ্যরে সেতুর মূল কাঠামোর প্রায় ২ কিলোমটারের কাজ শেষ হয়ে এরইমধ্যে সবগুলো পিয়ারের পাইলিং কাজও শেষ হয়েছে। সম্পন্ন হয়েছে ৩১টি পিয়ার ও ১৯টি স্প্যানের নির্মাণ কাজ।

ভিয়েতনাম ও মিয়ানমার থেকে আনা বিশেষভাবে তৈরি মরিচারোধী বড় বড় স্টিলের কাঠামো দিয়ে তৈরি করা হচ্ছে স্প্যানগুলো। সেতুটি চালু হলে উত্তরাঞ্চলের রেল যোগাযোগের ক্ষেত্রে নবদিগন্তের সূচনা হবে।

বঙ্গবন্ধু শেখ মুজিব রেলওয়ে সেতুর প্রধান প্রকৌশলী তানবিরুল ইসলাম জানান, রেল সেতুর মূল কাঠামো নির্মাণের পাশাপাশি নদীর দু’পাড়ে সমান তালে এগিয়ে চলছে এপ্রোচ রেলপথ নির্মাণের কাজ।

প্রকল্প পরিচালক আল ফাত্তাহ মো. মাসুদুর রহমান জানান, মোট কাজের অগ্রগতি ৬৫ শতাংশ, এর মধ্যে টাঙ্গাইল অংশে কাজের অগ্রগতি ৮০ শতাংশ আর সিরাজগঞ্জ অংশে ৬০ শতাংশ। সবগুলো কাজ পরিকল্পনা অনুযায়ী হচ্ছে বলেও জানান প্রকল্প পরিচালক।

Reneta

২০২৪ সালের ডিসেম্বরে ডুয়েল গেজ ডাবল ট্রাকের এই রেলসেতুর ওপর দিয়ে ১০০ থেকে ১২০ কিলোমটার বেগে প্রতিদিন অন্তত ৮৮টি ট্রেন চলাচল করতে পারবে। যার নির্মাণ ব্যয় ধরা হয়েছে প্রায় ১৬ হাজার ৭৮১ কোটি টাকা।

 

Jui  Banner Campaign
ট্যাগ: যমুনা নদী
শেয়ারTweetPin

সর্বশেষ

প্রচলিত রাজনীতির বাইরে তারেক রহমানের এক ভিন্ন সন্ধ্যা

ফেব্রুয়ারি ১৫, ২০২৬

পাকিস্তানকে বড় ব্যবধানে হারিয়ে সুপার এইটে ভারত

ফেব্রুয়ারি ১৫, ২০২৬

মাথায় টিউমার, জরুরি অস্ত্রোপচার- কেমন আছেন তানিয়া বৃষ্টি?

ফেব্রুয়ারি ১৫, ২০২৬

মিথ্যা মামলা প্রত্যাহারের আশ্বাস!

ফেব্রুয়ারি ১৫, ২০২৬

নির্বাচনের পর শেয়ারবাজারে বড় উত্থান

ফেব্রুয়ারি ১৫, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • ত্রয়োদশ জাতীয় নির্বাচন ও গণভোট
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT