চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

শীতে কাঁপছে দেশ, মৌসুমের সর্বনিম্ন ৬.৬ তাপমাত্রা দুই জেলায়

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১০:১৯ পূর্বাহ্ণ ২৩, জানুয়ারি ২০২৪
বাংলাদেশ
A A

দেশে শীত আরও বেড়েছে, কমেছে তাপমাত্রা। মৌসুমের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে একাধিক জেলায়। চুয়াডাঙ্গা ও সিরাজগঞ্জে আজ সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড হয়েছে ৬ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস। সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড হবার পর থেকে দুই জেলার সকল প্রাথমিক ও মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ ঘোষণা করা হয়েছে।

মঙ্গলবার (২৩ জানুয়ারি) আবহাওয়াবিদ বজলুর রশিদ এ তথ্য নিশ্চিত করেছেন।

বজলুর রশিদ বলেন, দেশে চারটি বিভাগের উপর দিয়ে মৃদু শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে। আজ মৌসুমের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড হয়েছে চুয়াডাঙ্গা এবং সিরাজগঞ্জের বাঘাবাড়িতে।

তিনি আরও জানিয়েছেন, ঢাকার সর্বনিম্ন তাপমাত্রা রের্কড করা হয়েছর ১১ ডিগ্রি সেলসিয়াস। যা এই মৌসুমের ঢাকার সর্বনিম্ন তাপমাত্রা। ঢাকা, রাজশাহী, রংপুর ও খুলনা বিভাগের পুরো অঞ্চল এবং বরিশাল, ভোলা, মৌলভীবাজার ও কুমিল্লা এই চার জেলায় বইছে মাঝারি মাত্রার শৈত্যপ্রবাহ।

আবহাওয়া অধিদপ্তরের তথ্য মতে, মৌলভীবাজার, বরিশাল, ভোলা ও কুমিল্লা জেলাসহ ঢাকা, রংপুর, রাজশাহী ও খুলনা বিভাগের উপর দিয়ে মৃদু থেকে মাঝারী ধরনের শৈত্য প্রবাহ বয়ে যাচ্ছে এবং তা কিছু জায়গায় মৃদু শৈত্যপ্রবাহ হিসেবে অব্যাহত থাকতে পারে।

অধিদপ্তরের সর্বশেষ বুলিটিনে বলা হয়, আজ বেশ কয়েকটি জেলার তাপমাত্রা ১০ এর নিচে অবস্থান করছে। তারমধ্যে ফরিদপুর, গোপালগঞ্জ, রাজশাহী, তেঁতুলিয়া ও রাজারহাট’র তাপমাত্রা ৮ এর নিচে অবস্থান করছে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। আর ঢাকার সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড হয়েছে ১১ ডিগ্রি সেলসিয়াস।

Reneta

এদিকে আজ থেকে শৈত্যপ্রবাহের কারণে দেশের সকল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে নতুন সময়সূচি অনুযায়ী ক্লাস শুরু হচ্ছে। মঙ্গলবার দেশের সকল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ক্লাস শুরু হবে সকাল ১০টায়। সারাদেশে অব্যাহত শৈত্যপ্রবাহের কারণে আগামী ৩১ জানুয়ারি পর্যন্ত এই নির্দেশনা বলবৎ থাকবে বলে জানিয়েছে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: চুয়াডাঙ্গাতাপমাত্রা ৬.৬তাপমাত্রা কমছেতীব্র শীতমৌসুমের সর্বনিম্ন তাপমাত্রাসিরাজগঞ্জ
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

‘নজরুলের আবির্ভাব ছিল পরাধীন জাতির ভাগ্যাকাশে আলোকবর্তিকা’

জুলাই ২, ২০২৬
ছবি: সংগৃহীত

নজরুল বর্ষ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

জুলাই ২, ২০২৬

দেশে স্বর্ণের দাম ভরিতে বেড়েছে ২ হাজারের বেশি

জুলাই ২, ২০২৬

অনলাইন জুয়া-বেটিং দমনে কঠোর নতুন আইন, আছে কারাদণ্ড ও জরিমানা

জুলাই ২, ২০২৬

৪ আর্থিক প্রতিষ্ঠানকে ৩ মাসের আল্টিমেটাম দিল বাংলাদেশ ব্যাংক

জুলাই ২, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop
Bkash Full screen (Desktop/Tablet) Bkash Full screen (Mobile)

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT