রাজনীতিক এবং আমলাদের দুষ্টচক্রে বাংলাদেশ মধ্য আয়ের ফাঁদে পড়তে যাচ্ছে বলে মন্তব্য করেছেন অর্থনীতিবিদরা। ইন্টারন্যাশনাল গ্রোথ সেন্টারের আয়োজনে বাংলাদেশ নিয়ে আলোচনায় বক্তারা বলেছেন, রাজস্ব আয়ে সফল হতে না পেরে ব্যাংক থেকে ধার করে ব্যয় করছে সরকার, এর পরিণতি ভয়ঙ্কর হবে। আলোচনায় এনবিআর এর সাবেক চেয়ারম্যান প্রশ্ন রাখেন, অর্থ মন্ত্রী ও বাণিজ্য মন্ত্রীসহ সরকারের প্রভাবশালীদের বড় একটি অংশ ব্যবসায়ী; তাদের চটিয়ে কর নেওয়া কতোটা সম্ভব?






