বাংলাদেশ

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোট গণনা শুরু

বাংলাদেশের নির্বাচনী কেন্দ্রে ভোট গণনার জন্য ব্যালট পেপার সংগ্রহ. Channel i News - চ্যানেল আই নিউজ

নির্বাচনী কেন্দ্রে ভোট গণনার জন্য ব্যালট পেপার গোনা হচ্ছে, নির্বাচন প্রক্রিয়ার অংশ।. Channel i News – চ্যানেল আই নিউজ

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোট গ্রহণ শেষে ভোট গণনার কার্যক্রম শুরু হয়েছে। 

প্রাথীর মৃত্যুর কারণে নওগাঁ-২ আসনের ভোট স্থগিত হওয়ায় ২৯৯টি আসনে রোববার সকাল ৮ টা থেকে শুরু হয়ে বিরতিহীন চলে বিকেল চারটায় ভোট গ্রহণ শেষ হয়। এবার সার্বিকভাবে শান্তিপূর্ণ পরিবেশে ভোটগ্রহণ হলেও মুন্সিগঞ্জে সহিংসতায় প্রাণ গেছে একজনের। এছাড়া কয়েকটি জায়গায় সংঘর্ষের ঘটনা ঘটেছে। এদিকে বিভিন্ন অভিযোগে ভোটগ্রহণ বন্ধ করা হয়েছে কয়েকটি কেন্দ্রে। আর অনেক কেন্দ্রে নৌকা ছাড়া ভিন্ন দলগুলোর প্রার্থীদের এজেন্টদের পাওয়া যায়নি।

এবারের নির্বাচনে এক হাজার ৯৭০ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। ইসিতে নিবন্ধিত ৪৪টি রাজনৈতিক দলের মধ্যে এই নির্বাচনে আওয়ামী লীগসহ ২৮টি রাজনৈতিক দলের হয়ে প্রতিদ্বন্দ্বিতা করছেন এক হাজার ৫৩৪ জন প্রার্থী। আর স্বতন্ত্র প্রার্থী হিসেবে ভোটের মাঠে আছেন ৪৩৬ জন। সারা দেশে ৪২ হাজার ২৪টি ভোট কেন্দ্রে ভোট গ্রহণের প্রস্তুতি নেয়া হয়। ইসির প্রকাশিত চূড়ান্ত ভোটার তালিকার তথ্য অনুসারে, মোট ভোটারের মধ্যে পুরুষ ৬ কোটি ৭৬ লাখ ও নারী ভোটার ৫ কোটি ৮৯ লাখ। আর তৃতীয় লিঙ্গের ভোটার ৮৪৯ জন।

বিষয়:দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…