বাংলাদেশ

যোগ্য জনপ্রতিনিধি নির্বাচন করলেই দুর্নীতি নিয়ন্ত্রণে আসবে: দুদক চেয়ারম্যান

দুদক চেয়ারম্যানসহ নেতৃবৃন্দ দুর্নীতি বিরোধী মানববন্ধনে অংশগ্রহণ. Channel i News - চ্যানেল আই নিউজ

ছবি: সংগৃহীত

অডিও সংবাদএই খবরটি পডকাস্টে শুনুন

সন্ত্রাসী, চাঁদাবাজ ও দুর্নীতিবাজদের রাজনীতি থেকে বাদ দিয়ে সৎ ও যোগ্য মানুষকে জনপ্রতিনিধি হিসেবে নির্বাচন করলেই দেশে দুর্নীতি নিয়ন্ত্রণে আসবে বলে মন্তব্য করেছেন দুর্নীতি দমন কমিশনের চেয়ারম্যান ড. মোহাম্মদ আবদুল মোমেন।

মঙ্গলবার ৯ ডিসেম্বর বাংলাদেশ শিল্পকলা একাডেমির জাতীয় নাট্যশালায় দুর্নীতি দমন কমিশন (দুদক) আয়োজিত আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবসের উদ্বোধন অনুষ্ঠানে এ কথা বলেন তিনি। এ বছরের আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবসের প্রতিপাদ্য- ‘দুর্নীতির বিরুদ্ধে তারুণ্যের একতা: গড়বে আগামীর শুদ্ধতা।’

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ এবং বিশেষ অতিথি বিআইডিএস এর মহাপরিচালক ডক্টর এ কে এনামুল হক।

আসন্ন নির্বাচনে প্রার্থী মনোনয়নের বিষয়ে কথা বলেন দুদক চেয়ারম্যান ড. মোহাম্মদ আবদুল মোমেন। এছাড়া বিগত ১৫ বছরে যেসব দেশে অর্থপাচার হয়েছে সেসব দেশ থেকে অর্থ ফিরিয়ে আনতে ফার্স্ট সেক্রেটারি পদ মর্যাদায় দুদকের কর্মকর্তা পাঠাতে সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন দুদক চেয়ারম্যান।

অনুষ্ঠানে অর্থ উপদেষ্টা ডক্টর সালেহউদ্দিন আহমেদ বলেছেন, স্বচ্ছতা ও জবাবদিহির সঙ্গে রাজনৈতিক সদিচ্ছা না থাকলে দুর্নীতি রোধ হবে না। দুর্নীতি প্রতিরোধে সামাজিক আন্দোলন প্রয়োজন বলে মনে করেন উপদেষ্টা।

বিষয়:জাতীয় নির্বাচন ও গণভোট ২০২৬ দুদক

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…