বাংলাদেশ

পুশইন বন্ধে ভারতের সাথে চিঠি চালাচালি অব‍্যাহত: পররাষ্ট্র উপদেষ্টা

বাংলাদেশের পররাষ্ট্র উপদেষ্টা সাংবাদিকদের প্রশ্নের উত্তর দিচ্ছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

পররাষ্ট্র উপদেষ্টা সাংবাদিকদের প্রশ্নের উত্তর দিচ্ছেন, পুশইন বন্ধে ভারতের সাথে চিঠি চালাচালি অব্যাহত।. Channel i News – চ্যানেল আই নিউজ

ভারত থেকে পুশইনের ঘটনায় দিল্লিকে নিয়ম মানার আহ্বান জানিয়ে পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেনে বলেছেন, পুশইন বন্ধে ভারতের সাথে চিঠি চালাচালি সঅব‍্যাহত রয়েছে। এছাড়া ঢাকা-দিল্লি কনস‍্যুলার ডায়ালগের চেষ্টা করছে সরকার।

মঙ্গলবার  সাংবাদিকদের সাথে এক আলোচনায় এসব কথা বলেন পররাষ্ট্র উপদেষ্টা।

সীমান্তে বেসামরিক মানুষ হত‍্যা নিয়ে নমনীয়তার কোন সুযোগ নেই উল্লেখ করে পররাষ্ট্র উপদেষ্টা বলেন, দিল্লিকে প্রতিবাদ জানানো অব‍্যাহত রেখেছে ঢাকা।

জাতীয় নির্বাচন নিয়ে এক প্রশ্নের জবাবে তিনি বলেন, নির্বাচন নিয়ে বিদেশিরা জানতে চান। আর আগামী ৩০ জুনের মধ্যে নির্বাচন অনুষ্ঠিত হবে বলে সরকারের অবস্থান স্পষ্ট করা হয়েছে।

এসময় তিনি বলেন, ক্ষমতাচ‍্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বিচারের জন্য ফেরত চেয়ে দিল্লিকে লেখা চিঠির এখনো জবাব পায়নি ঢাকা।

বিষয়:তৌহিদ হোসেন পররাষ্ট্র উপদেষ্টা

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…