কর্পোরেট নিউজ

ইউনিভার্সেল মেডিকেল ও গীতিকবি সংঘ বাংলাদেশ’র মধ্যে কর্পোরেট স্বাস্থ্যচুক্তি

উদ্যোগে অংশগ্রহণকারী ব্যক্তিরা কর্পোরেট স্বাস্থ্যচুক্তি স্বাক্ষর করছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

উদ্যোগে অংশগ্রহণকারী ব্যক্তিরা কর্পোরেট স্বাস্থ্যচুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে উপস্থিত।. Channel i News – চ্যানেল আই নিউজ

অডিও সংবাদএই খবরটি পডকাস্টে শুনুন

গীতিকবি সংঘ বাংলাদেশ ও ইউনিভার্সেল মেডিকেল কলেজ হাসপাতালের মধ্যে এক দ্বিপাক্ষিক কর্পোরেট স্বাস্থ্যচুক্তি সম্পন্ন হয়েছে।

আজ মঙ্গলবার (৩১ ডিসেম্বর) এই চুক্তিতে যৌথভাবে স্বাক্ষর করেন, ইউনিভার্সেল মেডিকেল কলেজ হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক ডা. আশীষ কুমার চক্রবর্ত্তী, অ্যাসিস্ট্যান্ট জেনারেল ম্যানেজার (বিজনেস ডেভেলপমেন্ট) একেএম সাহেদ হোসেন, হেড অব কর্পোরেট নিতা চক্রবর্ত্তী, গীতিকবি সংঘ বাংলাদেশ এর সভাপতি আসিফ ইকবাল, সাধারণ সম্পাদক জয় শাহরিয়ার ও সাংগঠনিক সম্পাদক সীরাজুম মুনির।

উক্ত অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ইউনিভার্সেল মেডিকেল কলেজ হাসপাতালের এসিস্ট্যান্ট ম্যানেজার (ব্র্যান্ড এন্ড কমিউনিকেশন) সি.এফ. জামান, সিনিয়র এক্সিকিউটিভ (কর্পোরেট বিজনেস ডেভেলপমেন্ট) আমিনুল ইসলাম সুমন ও গীতিকবি সংঘ বাংলাদেশ এর সহ-সভাপতি বাপ্পি খান।

চুক্তির আওতায় গীতিকবি সংঘ বাংলাদেশ-এর সকল সদস্য এবং তাদের পরিবার এখন থেকে এই হাসপাতালে এক্সিকিউটিভ হেলথ চেক-আপ, কার্ডিয়াক হেলথ চেক-আপ ও অন্যান্য স্বাস্থ্য পরীক্ষায় বিশেষ ছাড় পাবেন।

এছাড়াও ইউনিভার্সেল মেডিকেল কলেজ হাসপাতালে বিশেষ ছাড়ে চিকিৎসাসেবা গ্রহণের পাশাপাশি অগ্রাধিকার ভিত্তিতে জরুরি স্বাস্থ্যসেবা পাবেন।

বিষয়:ইউনিভার্সেল মেডিকেল কলেজ গীতিকবি সংঘ স্বাস্থ্যচুক্তি

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…