বাংলাদেশ

দেশে আরও ১০ জনের করোনা শনাক্ত

জনপ্রতিনিধি ও স্বাস্থ্যকর্মীরা করোনার টিকা দিচ্ছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

জনপ্রতিনিধি ও স্বাস্থ্যকর্মীরা করোনার টিকা প্রদান করছেন, জনসচেতনতা ও স্বাস্থ্যসেবা প্রচারে গুরুত্বপূর্ণ।. Channel i News – চ্যানেল আই নিউজ

দেশে সবশেষ ২৪ ঘণ্টায় নতুন করে আরও ১০ জনের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। এ নিয়ে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ২০ লাখ ৩৭ হাজার ৫৮৮ জন।

তবে, এ সময়ে করোনা আক্রান্ত হয়ে কারও মৃত্যু হয়নি। ফলে দেশে কোভিডে মোট মৃতের সংখ্যা ২৯ হাজার ৪৪২ জনে অপরিবর্তীত রয়েছে।

শুক্রবার ৩ ফেব্রুয়ারি বিকেলে স্বাস্থ্য অধিদফতর থেকে পাঠানো করোনা বিষয়ক এক প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

এতে বলা হয়, ২৪ ঘণ্টায় করোনা থেকে সুস্থ হয়েছেন ২৬৬ জন। এ পর্যন্ত সুস্থ হয়েছেন ১৯ লাখ ৯৩ হাজার ৭০০ জন।

২৪ ঘণ্টায় ৩ হাজার ৩২০টি নমুনা সংগ্রহ করা হয়। পরীক্ষা করা হয় ১ হাজার ৩৩২টি নমুনা। পরীক্ষার বিপরীতে শনাক্তের হার ০ দশমিক ৭৫ শতাংশ। মহামারির শুরু থেকে এ পর্যন্ত মোট শনাক্তের হার ১৩ দশমিক ৩৬ শতাংশ।

এতে আরও জানানো হয়, গত ২৪ ঘণ্টায় এক জন আইসোলেশনে এসেছেন এবং আইসোলেশন থেকে তিন জন ছাড়পত্র পেয়েছেন। এ পর্যন্ত মোট আইসোলেশনে এসেছেন চার লাখ ৫২ হাজার ১৪৩ জন। আইসোলেশন থেকে ছাড়পত্র পেয়েছেন চার লাখ ২২ হাজার ৮২৭ জন। বর্তমানে আইসোলেশনে আছেন ২৯ হাজার ৩২৬ জন।

বিষয়:করোনাভাইরাস নতুন শনাক্ত মৃতের সংখ্যা শনাক্তের সংখ্যা স্বাস্থ্য অধিদপ্তর

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…