চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

দূষণ ও তামাক সেবন কমিয়ে আনতে পারলে নিয়ন্ত্রণ হবে সিওপিডি

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১০:১৬ অপরাহ্ণ ১৫, নভেম্বর ২০২৩
স্বাস্থ্য
A A
বিশ্ব COPD দিবস ২০২৩ উপলক্ষে আলোচনা সভা, স্বাস্থ্য বিশেষজ্ঞরা উপস্থিত. Channel i News - চ্যানেল আই নিউজ

বিশ্ব সিওপিডি দিবস উপলক্ষে চ্যানেল আই স্টুডিওতে ‘শ্বাসই জীবন, সচেতনতার এখনই সময়’ প্রতিপাদ্যকে সামনে রেখে এক গোলটেবিল বৈঠক অনুষ্ঠিত হয়েছে। বুধবার ১৫ নভেম্বর সকালে বাংলাদেশ লাং ফাউন্ডেশনের (বিএলএফ) উদ্যোগে এই বৈঠক অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে বাংলাদেশের স্বনামধন্য বক্ষব্যধি বিশেষজ্ঞবৃন্দ ছাড়াও শিক্ষা, ক্রীড়া ও মিডিয়া জগতের উল্লেখযোগ্য সংখ্যক ব্যক্তিবর্গ অংশগ্রহণ করে মূল্যবান মতামত প্রদান করেন।

এতে সভাপতিত্ব করেন বাংলাদেশ লাং ফাউন্ডেশনের সভাপতি প্রফেসর ডা. মো. আলী হোসেন। আলোচনা পর্ব সঞ্চালনা করেন প্রফেসর ডা. মো. আব্দুস শাকুর খান। অনুষ্ঠানে সূচনা বক্তব্য উপস্থাপন করেন বাংলাদেশ লাং ফাউন্ডেশনের মহাসচিব ডা. আসিফ মুজতবা মাহমুদ।

বিশেষজ্ঞ মতামত প্রদান করেন প্রফেসর ডা. মো. মোস্তাফিজুর রহমান, ডা. কাজী সাইফুদ্দিন বেননূর, ডা. শেখ শাহিনুর রহমান, ডা. দেওয়ান আজমল হোসেন, ডা. হেনা খাতুন এবং ডা. মো. ফেরদৌস ওয়াহিদ।

আলোচকগণ ক্রণিক অবস্ট্রাক্টিভ পালমানারি ডিজিজ বা সিওপিডির মতো জটিল দীর্ঘমেয়াদী ও প্রাণঘাতি বক্ষব্যাধি প্রতিরোধ ও নিরাময়ে স্বাস্থ্যকর জীবনযাত্রা, তামাক প্রতিরোধ, বায়ু দূষণরোধ এবং বৈজ্ঞানিক চিকিৎসা পদ্ধতির ওপর গুরুত্ব আরোপ করে মত প্রকাশ করেন।

এ ছাড়াও বৈঠকে শিক্ষাবিদ প্রফেসর মো. কায়কোবাদ, সাহিত্যিক ইমদাদুল হক মিলন, প্রখ্যাত সঙ্গীত শিল্পী ফেরদৌস ওয়াহিদ, আবৃত্তিকার ভাস্বর বন্দোপাধ্যয়, অ্যাডভোকেট সৈয়দ মাহবুবুল আলম, অভিনেত্রী মুনিরা ইউসুফ মেমী, ব্যারিস্টার মিতি সানজানা, ক্রিকেটার জাহানারা আলম, ইনসেপ্টার জিএম (মার্কেটিং) মো. মিজানুর রহমান সকল পর্যায়ে ক্রণিক অবস্ট্রাক্টিভ পালমানারি ডিজিজ বা সিওপিডি বিষয়ে সচেতনতা তৈরির জন্য সমাজের সবার দৃষ্টি আকর্ষণ করেন।

আলোচকরা আরও বলেন, সর্বত্র দূষণ ও তামাক সেবন বন্ধ করতে পারলে নিয়ন্ত্রণ হবে সিওপিডি।

অনুষ্ঠানে সায়েন্টিফিক পার্টনার ছিল ইনসেপ্সটা ফার্মাসিউটিক্যালস লিমিটেড। ইলেকট্রনিক মিডিয়া পার্টনার চ্যানেল আই এবং প্রিণ্ট মিডিয়া পার্টনার ছিল দৈনিক বণিক বার্তা।

ট্যাগ: বাংলাদেশ লাং ফাউন্ডেশনবিশ্ব সিওপিডি দিবসসিওপিডি
শেয়ারTweetPin
পূর্ববর্তী

কলকাতায় স্পিন সহায়ক পিচ আশা করছে অস্ট্রেলিয়া

পরবর্তী

কোহলির রেকর্ড মাল্যের রাত রাঙিয়ে শিরোপার মঞ্চে ভারত

পরবর্তী
ভারতীয় ক্রিকেটাররা মাঠে জোশে উদযাপন করছে, খেলা চলাকালীন. Channel i News - চ্যানেল আই নিউজ

কোহলির রেকর্ড মাল্যের রাত রাঙিয়ে শিরোপার মঞ্চে ভারত

বাংলাদেশের ফুটবল দলের কোচ ও খেলোয়াড় সংবাদ সম্মেলনে. Channel i News - চ্যানেল আই নিউজ

কঠিন হবে জেনেও ভালো ফলাফল করতে চান জামালরা

সর্বশেষ

সৌদি যুবরাজকে প্রধানমন্ত্রী তারেক রহমানের চিঠি

আগস্ট ২৭, ২০২৬

এনার্জি ইনোভেশন চ্যালেঞ্জ ২০২৬: ৫ তরুণ উদ্ভাবককে ৫০ হাজার টাকার ফেলোশিপ

আগস্ট ২৭, ২০২৬

সালাম দিয়ে সংসদ থেকে বিরোধীদলের ওয়াকআউট

আগস্ট ২৭, ২০২৬
নজরুলের জন্মজয়ন্তী উপলক্ষে চ্যানেল আই অনলাইন প্রতিবেদন. Channel i News - চ্যানেল আই নিউজ

নজরুল বনাম বৃটিশ সরকার: ধুমকেতুর আগুনে রাষ্ট্রদ্রোহের মামলা!

আগস্ট ২৭, ২০২৬

বাংলাদেশ আসক্তি পেশাজীবী সংগঠনের নতুন কমিটি

আগস্ট ২৭, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT