বাংলাদেশ

সেনাবাহিনীর নামে ভুয়া পরিচয় ব্যবহার করে বিভ্রান্তিকর পোস্ট

বাংলাদেশ সেনাবাহিনীর লোগো, সবুজ পটভূমিতে সোনালী রঙের. Channel i News - চ্যানেল আই নিউজ

বাংলাদেশ সেনাবাহিনীর লোগো, সবুজ পটভূমিতে সোনালী রঙের, যেখানে দুটি তরোয়াল ক্রস করে এবং উপরে একটি লতা বা পাতা।. Channel i News – চ্যানেল আই নিউজ

অডিও সংবাদএই খবরটি পডকাস্টে শুনুন

সেনাবাহিনীর নাম, পদবী অথবা সেনা সদস্যের ছবি ব্যবহার করে একটি মহল সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভিন্ন বিভ্রান্তিকর ও উস্কানিমূলক পোস্ট প্রকাশ করছে বলে দাবি করেছে বাংলাদেশ সেনাবাহিনী।

আজ শনিবার (৬ সেপ্টেম্বর) বাংলাদেশ সেনাবাহিনী ফেসবুক পোস্টে এটি জানানো হয়।

পোস্টে বলা হয়, সাম্প্রতিক সময়ে লক্ষ্য করা যাচ্ছে যে, সেনাবাহিনীর নাম, পদবী অথবা সেনা সদস্যের ছবি ব্যবহার করে একটি মহল সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভিন্ন বিভ্রান্তিকর ও উস্কানিমূলক পোস্ট প্রকাশ করছে। সকলের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, বাংলাদেশ সেনাবাহিনীর সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহারের নীতিমালা অনুযায়ী, সেনাবাহিনীর পরিচয় কিংবা ইউনিফর্ম পরিহিত ছবি ব্যবহার করে কোন ধরনের পোস্ট দেওয়ার অনুমতি নেই।

অতএব, এ ধরনের ভুয়া ও উস্কানিমূলক পোস্ট দেখে বিভ্রান্ত না হওয়ার জন্য এবং প্রয়োজনে এ ধরনের কার্যকলাপ সম্পর্কে অবহিত করার জন্য বিনীত অনুরোধ করা হলো।

বিষয়:সেনাবাহিনী

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…