বাংলাদেশ

বন্যা নিয়ে ভারতের সঙ্গে যোগাযোগ চলছে: দুর্যোগ ব্যবস্থাপনা উপদেষ্টা

দুর্যোগ ব্যবস্থাপনা উপদেষ্টার বন্যা পরিস্থিতি নিয়ে সংবাদ সম্মেলন. Channel i News - চ্যানেল আই নিউজ

বন্যা পরিস্থিতি নিয়ে ভারতের সঙ্গে যোগাযোগের বিষয়ে দুর্যোগ ব্যবস্থাপনা উপদেষ্টা সংবাদ সম্মেলনে।. Channel i News – চ্যানেল আই নিউজ

অডিও সংবাদএই খবরটি পডকাস্টে শুনুন

বন্যা পরিস্থিতি নিয়ে ভারতের সঙ্গে যোগাযোগ চলছে বলে জানালেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের উপদেষ্টা ফারুক ই আজম।

আজ (২২ আগস্ট) বৃহস্পতিবার সচিবালয়ে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের সভা কক্ষে সংবাদ সম্মেলনে দুর্যোগ ব্যবস্থাপনা উপদেষ্টা সাংবাদিকদের এ তথ্য জানান।

উপদেষ্টা জানান, বন্যার পানি অনেক দ্রুত এসেছে। সরকারিভাবে ভারতের সাথে যোগাযোগ হচ্ছে। কীভাবে পানি এসেছে তা জানতে। ভারত থেকে ড্যাম খোলা হয়েছে কিনা তাও আলোচনা হয়েছে।

উপদেষ্টা বলেন, ভারতের অংশে বাঁধ খুলে দেওয়ায় বন্যা হয়েছে বলে পত্রপত্রিকায় লেখা হলেও, এ ব্যাপারে সরকারিভাবে তথ্য দেওয়া সম্ভব নয়। ভারতের সঙ্গে যোগাযোগ চলছে।

দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের উপদেষ্টা ফারুক ই আজম জানান, বিকেলে ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনার প্রধান উপদেষ্টার সঙ্গে দেখা করতে আসবেন। সেখানে এ বিষয়টি পরিষ্কার হবে।

উপদেষ্টা পরিষদে বন্যা নিয়ে আলোচনা হয়েছে জানিয়ে তিনি বলেন, বন্যায় জনগণের জানমাল রক্ষায় সার্বিকভাবে প্রশাসন কাজ করছে। দুর্যোগ পরিস্থিতি মোকাবিলায় সরকারের সার্বিক প্রস্তুতি রয়েছে।

বিষয়:দুর্যোগ ব্যবস্থাপনা উপদেষ্টা দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় ফারুক-ই-আজম

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…