চাঁদপুরে ইলিশের সবচেয়ে বড় বাজার বড়স্টেশন মাছঘাটে অভিযান পরিচালনা করেছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। বুধবার (২৫ সেপ্টেম্বর) দুপুরে অতিরিক্ত দামে ইলিশ বিক্রির অভিযোগে বাজার তদারকি অভিযান পরিচালনা করেন ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর চাঁদপুর জেলা কার্যালয়ে সরকারী পরিচালক নূর হোসেন।
এ সময় মাছঘাটে ইলিশের অতিরিক্ত দাম রাখায় এক ব্যবসায়ীকে ৩ হাজার টাকা জরিমানা করে সতর্ক করে।
এছাড়া আড়তদার, পাইকারি বিক্রেতা ও খুচরা বিক্রেতা সবাইকে ভাউচার রেখে ন্যায্য দামে ইলিশ মাছ বিক্রি করতে বলা হয়। কেউ অন্যায়ভাবে অন্যায্যভাবে অতিরিক্ত দামে ইলিশ মাছ বিক্রি করলে তাকে আইনের আওতায় আনা হবে বলে জানান তিনি।
ভোক্তা অধিকার সংরক্ষণ অভিযানে সহযোগিতা করেন চাঁদপুর সদর মডেল থানা পুলিশ।







